Social Barta: কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা প্রশাসন এর আধিকারিকরা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাসক অনীশ দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।
সাংবাদিক সম্মেলনে এদিন জেলা শাসক জানান, রাজ্য সরকারের পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের আওতায় জেলাজুড়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলি সংস্কার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন রাস্তা নির্মাণ করা হবে। রাজ্যের মন্ত্রী এবং জেলা পরিষদের সভাপতির সকলেই জানান এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই এই প্রকল্পগুলির বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে যাতে করে তারা উপকৃত হবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন ব্লকে কাজ শুরু হবে।
