ব্লকের ৮৫ জন টিবি রোগীর মধ্যে ৫৫ জন রোগীকে দত্তক নিলেন স্বাস্থ্যকর্মীরাই

Social

সোশ্যাল বার্তা:আজ নদীয়া জেলার রানাঘাট ১ নং  ব্লকের যাদব দত্ত রুরাল হাসপাতালের স্বাস্থ্যকর্মী চিকিৎসক আধিকারিকবৃন্দ চিকিৎসা পরিষেবার দেবার পাশাপাশি মানবিক দৃষ্টান্ত রাখলেন।

ব্লক স্বাস্থ্য আধিকারিক মাননীয়া ডা: জবা ভট্টাচার্যের উদ্যোগে বর্তমানে ব্লকের ৮৫ জন টিবি রোগীর মধ্যে ৫৫ জন রোগীকে দত্তক নিলেন ব্লকের স্বাস্থ্যকর্মীরা। যদিও প্রত্যেক টিবি পেশেন্ট চিকিৎসা চলাকালীন মাসিক ১০০০ টাকা করে পুষ্টি সহায়তা মূলক ভাতা পান কিন্তু একজন টিবি পেশেন্টর জন্য তা যথেষ্ট নয়।

ব্লক স্বাস্থ্য আধিকারিক মাননীয়া ডাক্তার জবা ভট্টাচার্য মহাশয়া জানান “বর্তমানে আমাদের জেলায় টিবি রোগের মৃত্যুর হার কমাতে জেলা কর্তৃপক্ষ যেমন সচেষ্ট হয়েছে সেই সঙ্গে আমরাও আমাদের ব্লকের পঞ্চায়েত গুলি টিবি মুক্ত করতে বদ্ধপরিকর।”

নিক্ষয় মিত্র হিসেবে সমাজের যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ,গোষ্ঠী সম্প্রদায় এগিয়ে আসতে পারেন এবং একজন টিবিরোগীকে ন্যূনতম ৬ মাসের জন্য দত্তক নিয়ে তার হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পারেন। এ বিষয়ে জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে নিক্ষয় মিত্রের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সেইসঙ্গে অনেক সমাজকর্মী , প্রতিষ্ঠান এগিয়ে এসে যক্ষ্মা আক্রান্ত রোগীদেরকে সাহায্য করছেন। তাতে তাদের চিকিৎসা চলাকালীন যে পুষ্টি প্রয়োজন তা অনেকাংশেই পূরণ হচ্ছে ফলে জেলায় বর্তমান যক্ষ্মা রোগের দ্বারা মৃত্যুর হার অনেকটাই কমেছে। জেলা যক্ষা আধিকারিক ডাঃ পার্থ প্রতিম পাত্র জানান ” জেলায় আমার সমস্ত স্বাস্থ্যকর্মীরা সংবেদনশীল, তারা যত্ন সহকারে টিবি রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে এর সঙ্গে যদি সমাজের সমস্ত স্তরের মানুষ, প্রতিষ্ঠান মানবিক মুখ নিয়ে টিবি রোগীদের পাশে এসে দাঁড়ান তাহলে আমার জেলা তথা রাজ্যকে ও দেশকে টিবি মুক্ত করতে আমরা সফল হব।”

Leave a Reply