ভিন দেশে থাকা স্বামী ফোন কল না ধরায়, গলায় কাপড়ের ফাঁস বেঁধে আত্মঘাতী হলেন স্ত্রী।শনিবার দুপুর দুটো নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গ্রামে। মৃতের নাম অপর্ণা বিশ্বাস, বয়স ২২ বছর। রহস্য মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাদনঘাট থানার পুলিশ। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
জানা গেছে, ধোবা গ্রামের দীপঙ্কর বিশ্বাস পেশায় ট্রাক ড্রাইভার। কর্মসূত্রে থাকেন ভিনদেশে। গত আড়াই বছর আগে ওই গ্রামের যুবতী অপর্ণা বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মিল ছিল। কর্মসূত্রের ভিনদেশে থাকলেও, নিয়মিত ফোনের হোয়াটসঅ্যাপ কলে কথা হত স্বামী স্ত্রীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুটো নাগাদ অপর্ণা দেবী বেশ কয়েকবার তার মোবাইল থেকে ফোন করেছিলেন স্বামীকে। কিন্তু স্বামী ফোন না ধারায়, তিনি হতাশ গ্রস্ত হয়ে পড়েন। তার কিছুক্ষণের মধ্যেই, তিনি শোবার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনার পর, গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
