কৃষ্ণনগর থেকে আমঘাটা রেললাইনের বিস্তৃত পরিদর্শনে রেলের ডিআরএম এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার

Social

সোশাল বার্তা: কৃষ্ণনগর থেকে আমঘাটা রেললাইনের বিস্তৃত পরিদর্শন করা হলো বৃহস্পতিবার। এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে শিয়ালদহ ডিআরএম-ও উপস্থিত ছিলেন।

রেলের ডি আর এম পরিদর্শনে আসেন আমঘাটা হল্ট ও নবদ্বীপের ফরেস্ট ডাঙা এলাকার রেলের অসমাপ্ত রেল ব্রিজ সহ বন্ধ হয়ে পরে থাকা নবদ্বীপ ঘাট রেল স্টেশন, অপরদিকে শান্তিপুরেও আসার কথা ডিআরএমের। এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তৎসহ রেলের ডিআরএম এবং উচ্চপদস্থ আধিকারিকরা।

আমঘাটা পর্যন্ত সম্প্রসারণ হওয়া ন্যারোগেজ লাইন ব্রডগেজ হওয়ার পর ট্রেন চলাচল না করার কারণে দীর্ঘ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও আমঘাটা পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে নবদ্বীপ ধাম পর্যন্ত যাতে রেল চালু করা যায় সে বিষয়ে এই পরিদর্শন এমনটাই জানা গেছে রেল সূত্রে। অপরদিকে নবদ্বীপ ধান থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে শান্তিপুর এর ওপর দিয়ে শিয়ালদায় ট্রেন চলাচল এবং শিয়ালদহ থেকে ভায়া শান্তিপুর কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা ইতিমধ্যে করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সাংসদ জগন্নাথ সরকার। তবে এখনো বেশ কিছু জটিলতা রয়েছে, জটিলতা কাটিয়ে উঠলে অতি দ্রুত আমঘাটা পর্যন্ত রেল চলাচল চালু করতে পারবে ভারতীয় রেল। অপরদিকে এসি লোকাল চালু হলেও রানাঘাট বনগাঁ কৃষ্ণনগর তার অন্তর্ভুক্ত হয়েছে এখনো পর্যন্ত শান্তিপুর রেলওয়ে স্টেশনে কোনরকম এসি লোকাল না পাওয়ার প্রসঙ্গে ডিআরএম জানান ধাপে ধাপে যেরকম ভাবে নির্দেশ আসবে সেই ভাবেই ট্রেন চলাচল চালু হবে।

Leave a Reply