মলয় দে: কেন্দ্রীয় সরকারের তরফে শান্তিপুর পৌরসভা অর্থাৎ শান্তিপুর শহরের মুকুটে নতুন পালক। নির্মল শহর হিসাবে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া হলো বিশেষ তকমা। ওডিএফ প্লাস ক্যাটাগরিতে শান্তিপুর পৌরসভা অন্তর্ভুক্ত হলো। আর তাতেই বর্তমানে শান্তিপুর শহর কেন্দ্রীয় ভাবে নির্মল শহর হিসাবে পরিচিতি পেল। এ বিষয়ে শান্তিপুরের অধিবাসীরা যথেষ্টই খুশি তবে পৌরসভার এই কর্মকাণ্ড যাতে আরো ভালো দিকে শান্তিপুর কে নিয়ে যায় সে বিষয়েও তারা জানিয়েছেন আর্জি।
অপরদিকে শান্তিপুর পৌরসভার পৌরপতি জানান এক বছরের জন্য তারা এই নির্মল শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে তবে সাধারণ মানুষকে আরো সচেতন করে যাতে এই স্বীকৃতি বহাল রাখা যায় তার জন্য জনমত গঠন করবেন এবং কিভাবে শান্তিপুর শহরকে আরো সুন্দরভাবে বিশ্ব দরবারে সমাদৃত করা যায় তার চেষ্টা করবেন।
