পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে কৃষ্ণনগরে খাদি মেলা

Social

মলয় দে: পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তৎপরতায় নদীয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল খাদি মেলা ২০১৫। এদিন নদীয়া জেলার জেলাশাসক এস অরুণপ্রসাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর,সহ একাধিক বিধায়ক, সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলনের এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে এই খাদি মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।জেলা প্রশাসন সূত্রে খবর ১লা সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দুপুরে ২টো থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা, অপরদিকে ছুটির দিনে দুপুরে ১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা। এদিনের এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের তাঁতের কাপড় কিনবা খাবি বস্ত্রের উপর যারা বিভিন্ন রকম কাজ করে সেই সমস্ত স্টল তৈরি করা হয়েছে। অনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকম জিনিস স্থান পেয়েছে মেলাতে।

নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বাংলার বিভিন্ন প্রান্তের খাদি শিল্প তুলে ধরা হয়েছে এই মেলায় তাই সকলে এসে বাংলার এই শিল্প গুলিকে নিজে পরিলক্ষিত করতে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি নিজে সাক্ষী থেকে বুঝতে এই মেলায় আসতে অনুরোধ করা হয়েছে সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply