মলয় দে, নদীয়া: ভোটার তালিকায় সংশোধনের (SIR)’ এর নামে ভোট অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত বন্ধ কর,নীতিহীন অসাধু উপায়ে ভোটে কারচুপি নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
এই দাবিতে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৩০ আগস্ট কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিকাল ৫(পাঁচ)টার সময় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এই প্রতিবাদ সভায় মূল বক্তা ছিলেন এস উই সি আই (কমিউনিস্ট)নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অঞ্জন মুখার্জী। তিনি বলেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে সর্বনাশা প্রক্রিয়াকে বাতিল করা এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন সুনিশ্চিত করার দাবিতে জনসাধারণ কে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
এ ছাড়াও এই সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মসিকুর রহমান ও বিমান কর্মকার প্রমুখ।
এই সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির বিশিষ্ট সদস্য ও কৃষ্ণনগর লোকাল কমিটির সদস্য কমল দত্ত।
