নদীয়ার কল্যাণীর AIMS হাসপাতালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া

Social

মলয় দে,নদীয়া: দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু নদীয়ার কল্যাণীর এইমস হাসপাতালে এলেন বুধবার। তাঁর এই সফর ঘিরে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তৎপরতা চরমে। জানা গিয়েছে, দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তিনি সকালে কলকাতা পৌঁছন। এরপর প্রথম গন্তব্য কল্যাণী AIIMS, যেখানে আয়োজিত হয়েছে প্রতিষ্ঠানের প্রথম সমাবর্তন।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত রয়েছেন। এরপর সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিন নদীয়ার কল্যাণীর AIIMS এ এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, এদিন কল্যাণীর এমসে এসে তিনি খুবই খুশি। উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং তার স্বাগতম এবং অব্যর্থনায় তিনি অভিভূত। নদীয়ার কল্যাণীর এইমস সম্পর্কেও তিনি অত্যন্ত প্রশংসা করেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং খুব শীঘ্রই দিল্লির এইমসের মতোই কল্যাণীর এইমসেও সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা চালু হবে বলেও জানান তিনি। এরপর বেশ প্রশাসনিক বৈঠকের পর তিনজন কৃতী ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেন।

এরপরেই তিনি নদিয়া থেকে চলে যান দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। রাষ্ট্রপতির এই সফরের কারণে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জারি করেছে পুলিশ প্রশাসন। দক্ষিণেশ্বর এবং রাজভবন চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Leave a Reply