নিউজ সোশ্যাল বার্তা: ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ম্যাচবক্সে ৭৮ জন স্বাধীনতা সংগ্রামীর সবচেয়ে ছোট প্রতিকৃতি এঁকে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিল্পী শুভদীপ ঘোষ।

এই প্রসঙ্গে শুভদীপ ঘোষ বলেন “আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে, দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রতিটি নাগরিকের মনে জাগ্রত হওয়া উচিত এবং প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করা উচিত। আমি আমার এই কাজটি আমার দেশের প্রধানমন্ত্রীকে উৎসর্গ করতে চাই”।
