নদীয়ার মাজদিয়ায় দুই দিনব্যাপী নদিয়ায় হুল উদযাপন দিশারীর

Social

মলয় দে নদীয়া:-অন্যায়ের বিরুদ্ধে আদিবাসী সমাজ বারংবার উলগুলান করেছে। তার মধ্যে হুল বিদ্রোহ বিশেষভাবে উল্লেখযোগ্য। পরপর তিন বছর শান্তিপুরে হুল দিবস পালনের পর, এ বছর মাজদিয়া কুঠিরপাড়া বাসীদের সহযোগিতায় ২৯ ও ৩০ জুন দুই দিনব্যাপী নদিয়ায় হুল উদযাপন করা হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল — হুল শহীদদের স্মরণ করা, নতুন প্রজন্মের কাছে হুল দিবসের তাৎপর্য তুলে ধরা এবং গ্রামবাসীদের সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতন করা।

শুধু মাজদিয়া নয়, দিশারির কলতান ও ঝুমুরিয়া শাখার ছাত্র-ছাত্রী ও প্রতিনিধিরাও অংশগ্রহণ করে হুল দিবস পালন করে।

কুঠিরপাড়ার রাবণ সর্দারের নেতৃত্বে জাহের থানে স্মরণসভার আয়োজন হয়। শিংবঙ্গা, হাঁতু বঙ্গা এবং কুরুখ বঙ্গা থেকে অনুমতি নিয়ে একটি পবিত্র পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রায় পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যবাহী অস্ত্র প্রদর্শন করা হয়।

উপস্থিত অতিথিদের আদিবাসীদের ঐতিহ্যবাহী অস্ত্রের মাধ্যমে প্রথাগতভাবে বরণ করে নেওয়া হয়।
হুল শহীদদের আত্মবলিদানের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এ বছরও রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, মহিলাদের জন্য বিশেষ সচেতনতা শিবির এবং নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

দিশারী পরিবারের এই উদ্যোগে পাশে ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট, লায়ন্স ক্লাব কৃষ্ণনগর, শান্তিপুর সেতু, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আনন্দময়ী গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন।

Leave a Reply