মহাপ্রয়াণ দিবসে গান্ধীজিকে স্মরণ ‌

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- কেউ তাঁকে বাপু বলেন। আবার কেউ তাঁকে মহাত্মা বলেন। স্বাধীনতা লড়াইয়ে ভারতীয়দের পথ দেখিয়েছিলেন। তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন সত্যাগ্ৰহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।এ আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের ওপর,যা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। মোহনদাস […]

Continue Reading

সরস্বতী পুজোর প্রীতিভোজে ছিল একাধিক স্টল এবং মেনুতে রাখা হয় বেবি কর্ন ক্রিসপি, চিকেন রেশমী কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, মটরশুঁটির কচুরি ও কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, পাপড়, রসগোল্লা এবং আইসক্রিম

মলয় দে: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজকীয় সরস্বতী পুজোর প্রীতিভোজ, নজির শান্তিপুরের বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাইমারী স্কুল শান্তিপুরের বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাইমারী স্কুলে এবছর সরস্বতী পুজোর প্রীতিভোজ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্কুলের সরস্বতী পুজোর মেনু দেখে অবাক ক্যাটারিং পেশার সঙ্গে যুক্ত মানুষজনও। প্রায় ২০–৩০ বছর ধরে ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, এ ধরনের রাজকীয় আয়োজন অনেক […]

Continue Reading

শিল্পকলার জগতে শোলার শিল্পকলা নিয়ে নিরলস সাধনায় নদীয়ার শিব শংকর সাধুখাঁ

মলয় দে: নদিয়া জেলার নবদ্বীপের এক সাধারণ অঙ্কন শিক্ষক আজ শিল্পকলার জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে শোলার শিল্পকলা নিয়ে নিরলস সাধনায় নিজেকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন শিব শংকর সাধুখাঁ। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক হলেও, তাঁর আসল পরিচয় লুকিয়ে আছে শোলার তৈরি অসাধারণ মডেল ও মূর্তির মধ্যে। […]

Continue Reading

মুঠো ফোনে বন্দী শৈশব ! সরস্বতী পুজোয় সচেতনতার বার্তা বিদ্যালয়ে 

মলয় দে: মুঠো ফোনে বন্দী শৈশব! সরস্বতী পুজোয় সচেতনতার বার্তা বিদ্যালয়ে ।পুজো মণ্ডপ থেকে ছোটদের হাতে মোবাইল নয়, বই তুলে দেওয়ার আহ্বান নবদ্বীপে। বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলির মধ্যে একটি হলো শিশু-কিশোরদের মোবাইল আসক্তি। খেলাধুলা, বই পড়া, বন্ধুদের সঙ্গে মেলামেশা—সব কিছু ছাপিয়ে এখন ছোটদের শৈশব যেন বন্দী হয়ে পড়েছে মুঠোফোনের স্ক্রিনে। আর এই গুরুত্বপূর্ণ […]

Continue Reading

বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জম্মবার্ষিকী উদযাপন

অভিজিৎ হাজরা , আমতা , হাওড়া :- আজ বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জম্মবার্ষিকী । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করেছিল আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর – র অফিসকক্ষে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান হল। নেতাজির জম্ম মুহূর্তে ঘড়ির কাঁটায় ১২ টা […]

Continue Reading

বাংলাদেশের সুগার মিলের দূষিত জলে মাছের ক্ষতি

মলয় দে: নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত বিজয়পুর দিয়ে ঢুকছে, মাথাভাঙ্গা নদী । বাংলাদেশের দর্শনার কেরো অ্যান্ড কোম্পানির সুগার মিলের দূষিত জল ফেলা হয়েছে ভারতের মাথাভাঙ্গা নদীতে । মাথাভাঙ্গা নদী কৃষ্ণগঞ্জের পাবাখালীতে গিয়ে চূর্ণীতে মিশেছে । সুগার মিলের দূষিত জলে মাছের মড়ক লেগেছে । দুর্গন্ধে নদী তীরের বাসিন্দারা অতিষ্ঠ । মৎস্যজীবীরা আগে সারা বছর এই নদীর […]

Continue Reading

ইটভাটায় প্রায় ৮০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতের কম্বল

মলয় দে: স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর উদ্যোগে স্মরনীয় দিবস অত্যন্ত শ্রদ্ধা ও মানবিক চেতনার সঙ্গে পালিত হলো। অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজ প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ ড. অশোক কুমার দাস মহাশয়। এই শ্রদ্ধার্ঘ নিবেদন পর্বে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, এন.এস.এস.-এর সদস্য ও […]

Continue Reading

বিবেকানন্দের আদর্শে যুব জাগরণ—নবদ্বীপে ভাবানুরাগী যুব সম্মেলনে উৎসাহের জোয়ার

মলয় দে: স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। রবিবার ১১ই জানুয়ারি ২০২৬, রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক-এর সহযোগিতায়, নদীয়া জেলা স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন সমিতির তত্ত্বাবধানে এই সম্মেলনের […]

Continue Reading

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান করলো নদীয়ার পারমিতা

মলয় দে: ছোটবেলা থেকেই শরীরচর্চার অঙ্গ হিসেবে যোগাসনের প্রশিক্ষণ শুরু করেছিলেন পরিবারের অনুপ্রেরণায়। সেই ধারাবাহিক অনুশীলনের ফলেই আজ রাজ্যের মুখ উজ্জ্বল করল নদীয়ার শান্তিপুরের কৃতী কন্যা পারমিতা সাহা। শান্তিপুরের সারাগড় এলাকার বাসিন্দা পারমিতা ১৬ থেকে ১৮ বছর বয়সের বিভাগে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচি শহরে […]

Continue Reading

দরকার হলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকবে! ভুতুড়ে ভোটার ঢুকবে না- নদীয়ায় মন্তব্য দিলীপ ঘোষের

মলয় দে: দরকার হলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকবে! ভুতুড়ে ভোটার ঢুকবে না- নদীয়ায় মন্তব্য দিলীপ ঘোষের। মঙ্গলবার নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্পে বিজেপির তরফে এক পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর সেখানেই বক্তব্যে তিনি বলেন “আমরা যেই পরিমাণ ভোট পাই তার থেকে ৫০-৬০ লক্ষ্য ভোট বেশি পেয়ে […]

Continue Reading