দরকার হলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকবে! ভুতুড়ে ভোটার ঢুকবে না- নদীয়ায় মন্তব্য দিলীপ ঘোষের

Social

মলয় দে: দরকার হলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে থাকবে! ভুতুড়ে ভোটার ঢুকবে না- নদীয়ায় মন্তব্য দিলীপ ঘোষের।

মঙ্গলবার নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্পে বিজেপির তরফে এক পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর সেখানেই বক্তব্যে তিনি বলেন “আমরা যেই পরিমাণ ভোট পাই তার থেকে ৫০-৬০ লক্ষ্য ভোট বেশি পেয়ে জিতে যায় তৃণমূল আর ওই ভোটটা ভুয়ো ভোট, SIR হলে তা বাদ হবে। পাশাপাশি তিনি আরও জানান দরকার হলে এবার ভোটে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে যাতে ফলস ভোটার ভুয়ো ভোটার না ঢুকতে পারে। এরই সাথে তিনি এদিন দাবী করেন পরিবর্তন তো অবশ্যই দরকার না হলে বিশেষ করে গ্রাম বাংলার মানুষ বেশি বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে কারন তৃনমুল সব চুরি করে নিচ্ছে আর নিজেদের দলের নেতারা ভাগ করে খাচ্ছে, তাই বাংলায় দরকার ডবল ইঞ্জিন সরকার।

Leave a Reply