সুন্দরবনের আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দের পাশে স্বেচ্ছাসেবীদের মিলিত সংগঠন নদীয়ার ত্রাণ সমন্বয় মঞ্চ

সোশ্যাল বার্তা: একদিকে করোনা আবহ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । বিশেষ করে সুন্দরবন অঞ্চলের বকখালি, ফ্রেজারগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা এখনও সমস্যার মধ্যে আছেন। সরকারের পাশাপাশি এই সমস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল নদীয়া জেলার স্বেচ্ছাসেবীদের মিলিত সংগঠন “কোভিড ১৯ ত্রাণ সমন্বয় মঞ্চ” । লক ডাউনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের […]

Continue Reading

রাত পোহালেই জামাইষষ্ঠী , হতাশ ফল ও মিষ্টি ব্যবসায়ীরা

মলয় দে নদীয়া;-রাত পোহালেই জামাই ষষ্ঠী। রীতি অনুযায়ী এই দিনে মেয়ের বাবা মা তার জামাইকে ষষ্ঠী রূপে বরণ করে নেন। প্রত্যেক বছর এই জামাইষষ্ঠী উপলক্ষে ব্যাপক চাহিদা থাকে মিষ্টির। কিন্তু এবছর করোনা আবহে লকডাউন চলায় জামাইষষ্ঠীতে তেমন বিকিকিনির লক্ষণ দেখতে পাচ্ছেন না মিষ্টান্ন ব্যবসায়ীরা। বুধবার জেলার বিভিন্ন মিষ্টিরদোকানি দাবি করেন যে, জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির প্যাকেজ […]

Continue Reading

ইঁটভাটা শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলো ভাটা মালিক

মলয় দে, নদীয়া;- চরম এই সংকটময় মুহূর্তে নিকট আত্মীয় পরিবারবর্গের একটাই প্রচেষ্টা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো। সরকারি বিধিব্যবস্থা টিভিতে সংবাদপত্রে, বাস্তবে সম্পূর্ণ অন্য চিত্র। নিজের তাগিদেই ফিরছেন বহু শ্রমিক। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আজ নৃসিংহপুর বি বি এফ ইঁটভাটায় কর্মরত আবাসিক শ্রমিকদের বিহারের গয়া জেলায় ফেরাতে উদ্যত হলো ঠিকাদার নকুল চৌহান এবং ভাটা মালিক […]

Continue Reading

গোরুকে দিয়ে চাষিরা খাওয়াচ্ছেন পাকা আনারস

রায়গঞ্জঃ লকডাউন ৩১ মে পর্যন্ত বেড়ে যাওয়ায় আনারস চাষিদের মাথায় হাত পড়েছে। ফলে অনেক চাষিই জমি থেকে আনারস কেটে ফেলে দিচ্ছেন। আবার অনেকে নিজের আনারসের খেতে গোরু-ছাগল ছেড়ে দিচ্ছেন। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একাংশ জুড়ে। ইসলামপুর এলাকায় আনারস চাষ হয়ে থাকে। এর মধ্যে অধিকাংশ চাষিই অন্যের জমি দুই বা তিন বছরের জন্য […]

Continue Reading

রক্তাল্পতা দূর করতে, সামাজিক দায়িত্ব পালনের ফাঁকে আনুলিয়া নবীন সংঘের রক্তার্পণ

মলয় দে নদীয়া:- সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি এবার রানাঘাট মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাংকে রক্ত সংকট কাটাতে এগিয়ে এল নদীয়া জেলার আনুলিয়া কায়েতপাড়া নবীন সংঘ ক্লাবের সদস্যরা। লক ডাউনে কার্যত এখানকার গ্রামের মানুষজন কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের পাশে থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে কোন সময় আর্থিক সহায়তা প্রদান আবার কখনও কর্মহীন পরিবারের হাতে তুলে দিয়েছেন […]

Continue Reading

শান্তিপুর পরিবেশভাবনামঞ্চ ও পায়রাডাঙ্গা বৈকল্পিক এর যৌথ উদ্যোগে ত্রাণ যাচ্ছে সুন্দরবনে

মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর পরিবেশভাবনামঞ্চ ও পায়রাডাঙ্গা বৈকল্পিক-এর যৌথ উদ্যোগে সুন্দরবন অঞ্চলে আমফানে বিদ্ধস্ত মানুষের মধ্যে ত্রাণবন্টন করা হবে। জেলা ত্রাণ সমন্বয় যুক্ত মঞ্চের সহযাত্রী হিসেবে নদীয়ার সাত আটটি শহর থেকে একযোগে ত্রাণের গাড়ী কৃষ্ণনগর থেকে রওনা হবে ৷ জেলা সমন্বয়ের দায়িত্বে আছেন ডা: যতন রায় চৌধুরী মহাশয় ৷ ৪০০টির ও বেশি পরিবারের পাশে […]

Continue Reading

প্রান্তিক মানুষের সাহায্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ টাকা

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ: এক দিকে করোনা অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে । বর্তমানে দিন আনা দিন খাওয়া মানুষেরা খুব সমস্যার মধ্যে আছেন। অনেকে তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । এই সব প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের নালুপুর গ্রামের কিছু যুবক । এই ব্রক এর ই নালুপুর মুক্ত […]

Continue Reading

ভূমিহীন চাষীর, পরিশ্রমের ফসল নৌকা সমেত ডুবে গেল গঙ্গায়, অল্পের জন্য প্রাণে বাঁচল তিনজনই

মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর ব্লকে ফুলিয়া বয়রা অঞ্চলের বরুণ বিশ্বাস ভূমিহীন কৃষক। নদীতে মাছ ধরা, এবং নদীবক্ষে চর পড়ে যাওয়া স্থানে অতি কষ্টে চাষ করা ফসল ধান পেকেছিলো কয়েকদিন আগেই। একজন কৃষি শ্রমিক, নিজের স্ত্রী এবং নিজে নৌকা করে গঙ্গা পার হয়ে, চরে গিয়ে ধান কেটেছিলেন। গত সোমবারে যথারীতি কাকভোরে বেরিয়েছিলেন মেঘের অবস্থাও ভালো ছিল […]

Continue Reading

গ্রামে দেখা গেল নীলগাই চাঞ্চল্য এলাকায়

দেবু সিংহ ,মালদা :  লোকালয়ে একটি নীল গাইয়ের উপস্থিতি নিয়ে গতকাল তীব্র চাঞ্চল্য তৈরি হল মালদা জেলার ইংলিশবাজারের মাণিকপুর এলাকায়। লোকালয়ে ঢুকে পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে ওই নীলগাইটি। এদিক ওদিক ছুটতে থাকে ওই প্রাণীটি। প্রথমে ঘাবড়ে গেলেও পড়ে ওই নীল গাইয়ের পিছন পিছন ছুটতে শুরু করে এলাকার লোকেরাও। তাদের অভিযোগ যে ওই নীলগাইটি বন্যার সময় […]

Continue Reading

দীর্ঘ লোডশেডিংয়ের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষকে কেরোসিন তেল বিতরণ

মলয় দে নদীয়া ;-নদীয়া জেলার চাকদহ বিধান সভার চাকদহ শহর মন্ডলের লোধা কলোনিতে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কেরোসিন বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ভাস্কর ঘোষ, চাকদহ শহর মন্ডল যুব সভাপতি অমিত বিশ্বাস,কনভেনার আশীষ বণিক, জেলা যুব সম্পাদক […]

Continue Reading