লকডাউনে রায়গঞ্জে এখন গুরুত্ব পেয়েছে ‘ইটালিয়ান সেলুন’

রায়গঞ্জঃ এক সময়ে অনেকেই হাসাহাসি করতেন এবার লকডাউনে কদর বেড়েছে ওঁদের। বেড়েছে কর্মব্যস্ততাও। লকডাউন পরিস্থিতিতে বন্ধ নামিদামি পার্লার। চুল, দাড়ি কাটাতে রাস্তার ধারের ক্ষৌরকাররাই এখন ভরসা রায়গঞ্জে। অনেকেই বলছেন ভরসার ‘ইটালিয়ান’। শীততাপ নিয়ন্ত্রিত পার্লার ছেড়ে এইসব সস্তার ক্ষৌরকারদের কাছে হাজির হচ্ছেন অনেকেই। এমনকি ঘনঘন বাজছে ফোন। ডাক পড়ছে বিভিন্ন বাড়িতেও। লকডাউনে যখন কর্মহীন হয়ে পড়েছেন […]

Continue Reading

ব্যক্তিগত উদ্যোগে স্যানিটাইজ করা হল লক্ষ্মীপুর এলাকা

দেবু সিংহ ,মালদা: বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল ইসলামের তত্ত্বাবধানে কালিয়াচক-‌২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় স্যানিটাইজ করা হয়। সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার উত্তর লক্ষ্মীপুর বাজার, এসবিআই ব্যাঙ্ক, পোস্ট অফিস, শপিং কমপ্লেক্স-‌সহ বিভিন্ন এলাকায় জীবানুমুক্ত করার কাজ করা হয়। সাফিকুল ইসলাম বলেন,‘‌লকডাউনের শুরু থেকে বিভিন্নভাবে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দু:‌স্থ মানুষদের […]

Continue Reading

দু:স্থ মানুষের সাহায্যে স্বেচ্ছাসেবী সংস্থা জিডি চ্যারিটেবল সোসাইটি

দেবু সিংহ ,মালদা : পতাকা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড-‌এর অধীনস্থ স্বেচ্ছাসেবী সংস্থা জিডি চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সোমবার দু:‌স্থদের ত্রাণ বিলি করা হল। এদিন বাঙিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঙ্গিটোলা রাউফিয়া ইসলামিয়া জু: মাদ্রাসায় ত্রাণ বিলি করা হয়। দু:‌স্থদের হাতে এদিন ৫ কিলো চাল, ২ কিলো আলু, ডাল ও ছোলা তুলে দেওয়া হয়। প্রায় ২০০ জনের হাতে […]

Continue Reading

হরিদ্দার থেকে কৃষ্ণনগরে পৌঁছালো প্রায় ১১৫০ জন যাত্রী নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন

মলয় দে নদীয়া:- কিছু মানুষ অপেক্ষায় ছিলেন প্রিয়জনদের বাড়ি ফেরার, অন্যদিকে বেশ কিছু সংখ্যক মানুষ আতঙ্কে ছিলেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। নদীয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর সিটি জংশনে এলো শ্রমিক স্পেশাল ট্রেন,গতকাল সন্ধ্যে ৭.৩০ মিনিট নাগাদ ভিন রাজ্য থেকে ট্রেন আসায় পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সমগ্র স্টেশন চত্বর ।স্টেশনের ভিতরে বা […]

Continue Reading

স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হায়দ্রাবাদ থেকে পৌঁছলো মালদায়

দেবু সিংহ ,মালদা:  সোমবার আবারো একটি স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হায়দ্রাবাদ থেকে মালদায় পৌঁছাল। ট্রেনটিতে মোট ১৪৯২ জন শ্রমিক রয়েছে। দক্ষিণবঙ্গ ও গৌড়বঙ্গের জেলার শ্রমিকেরা মালদায় নামানো হয়। উত্তরবঙ্গের শ্রমিকদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নামানো হবে। মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় সমস্ত রকম ব্যবস্থা আয়োজন করা হয়। মালদা রেল […]

Continue Reading

লকডাউনে পাঁচ হাজার দু:স্থ পরিবারকে সাহায্য করে মানবিক নজির টিচার্স ট্রেনিং কলেজের

দেবু সিংহ , মালদা: লকডাউন শুরু হওয়ার পর থেকেই খেঁটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছিল মালদহের চাঁচল টিচার্স ট্রেনিং কলেজ। কখনও টোটোতে, কখনও গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে হাজির হয়ে দুঃস্থদের হাতে খাবার তুলে দিয়েছেন টিচার্স ট্রেনিং কলেজের কর্ণধার থেকে শুরু করে শিক্ষকরা। সোমবার ৫০ দিনে পড়ল তাদের সেই উদ্যোগ। ঘটনাক্রমে […]

Continue Reading

লক ডাউনের মাঝেই মধুর চাক ভাঙতে গিয়ে দুর্ঘটনায় মৃত ফুচকা বিক্রেতা

মলয় দে নদীয়া :-গাছ থেকে মৌচাকের মধু পাড়তে গিয়ে মৃত্যু হল ৪২ বছরের মিন্টু মন্ডল এর। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায়, পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত্রি ১০টা নাগাদ মিন্টু মন্ডল সাথে তার ছেলেকে নিয়ে পাশের বাগানে একটি লিচু গাছে মৌচাকের মধু পাড়তে গাছে ওঠে। কোন কারণে গাছ থেকে পড়ে গিয়ে […]

Continue Reading

কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে বিনামূল্যে বাজার

মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণনগর ২ নং ব্লকে আজ সকালে বসেছিল বিনামূল্যে বাজার। বিভিন্ন রকম কাঁচা সবজি থেকে শুরু করে, রান্নার কাজে ব্যবহৃত সকল প্রকার মসলা, সোয়াবিন, ডিম, দুধ , নানান রকম ফল আলাদা আলাদা টেবিলে রাখা ছিলো। কর্মহীন প্রান্তিক মানুষদের গতকাল রাতেই স্লিপ বিতরনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বাজারে। তারা নির্দিষ্ট বয়স দূরত্ব বজায় […]

Continue Reading

লকডাউন ওঠার পরেও দীর্ঘদিন মিলবে না সুরাহা, এমনটাই মনে করেন লাইট মাইক ব্যবসায়ী সংগঠন

মলয় দে নদীয়া :-সমাজের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা মাইক্রোফোন হাতে নেন না এমন মানুষের জুড়ি মেলা ভার। অথচ চরম সংকটে পাশে পাচ্ছেন না কাউকে। ছোট বড় মাঝারি ব্যবসার ব্যাপক ক্ষতি হওয়ার পর বিভিন্ন সভা সমিতি, আনন্দ অনুষ্ঠান যে কত দিন বন্ধ থাকবে তাও জানা নেই কারো। যারা এই কাজের সাথে যুক্ত বা লেবার […]

Continue Reading

তাহেরপুর শহর টিএমসিপি মেয়েরা এলাকার নারীদের তুলে দিচ্ছে স্যানিটারি ন্যাপকিন

রমিত সরকার, তাহেরপুর : লক্ ডাউনে বাড়ির মেয়েরা বাইরে বের হতে পারছেন না। মেয়েরা নিজেদের আনেক প্রয়োজনের কখা মুখ ফুটে লজ্জাতে বলতেও পারেনা। নাড়ী শক্তি থেমে থাকবে না, এই ভাবনা কে সামনে রেখে তাহেরপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা রণাঘাট কলেজের প্রথম বর্ষের তিন ছাত্রী সোমা সেন, সর্মিতা ঘোষ, সোনিয়া দাস লক্ ডাউনের প্রথম পর্যায় […]

Continue Reading