নদীয়ার কৃষ্ণনগর সংশোধনাগারে সুতো বস্ত্র উৎপাদন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও নদীয়ার কৃষ্ণনগর সংশোধনাগার কতৃপক্ষের সহযোগিতায় আজ শুক্রবার সকালে কৃষ্ণনগর সংশোধনাগারে অনুষ্ঠিত হলো মাঝারি সুতো বস্ত্র উৎপাদন প্রশিক্ষণ শিবির। সংশোধনাগারে আবাসিকদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান এই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রাজ্যের ভারপ্রাপ্ত কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের […]

Continue Reading

বসন্ত জাগ্রত জলঙ্গীতে

প্রীতম ভট্টচার্য্য,নদীয়া : জলের রঙ নীল,আকাশের রঙও নীল, গাছের রঙ সবুজ, আর বসন্তের রঙ? বসন্তের নানা রঙে রাঙাতে আজ ৬ ই মার্চ ২০২০ নদীয়া জেলার সেচ্ছাসেবী সংগঠন সেভ জলঙ্গীর আয়োজনে এক অভিনব কর্মসূচী গ্রহন করা হয় “বসন্তে নদী বাঁচুক” । বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা নদীর পাড়ে হাতে এঁকে দিলো নদী বাঁচানোর বার্তা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের নিয়ে […]

Continue Reading

করোনা ভাইরাস প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘র (WHO) সতর্কীকরণ ও বর্তমানে ভারতের পরিস্থিতি

নিউজ সোশ্যাল বার্তা: সাম্প্রতিক বিষয়গুলির মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের বিষয়ে একটি প্যানিক রয়েছে । সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়ছে দাবানলের মতো । বিশ্ব স্বাস্থ্য সংস্থার & ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে :- এই মুহুর্তে আতঙ্কিত হওয়ার দরকার নেই । ৭ ধরণের করোনা ভাইরাস রয়েছে এবং এর মধ্যে এই […]

Continue Reading

শেষ ইচ্ছা পূরণে, বাজনা সহযোগে অভিনব শ্মশান যাত্রা ১২২ বছরের বৃদ্ধার সৎকারে

মলয় দে নদীয়া :- তাশা ব্যঞ্জন সহযোগে রাস্তা দিয়ে, রীতিমতন নাচতে নাচতে যাওয়া একটি দল দেখে প্রাথমিকভাবে ভাবে সকলের ধারনা হয়েছিল কোন আনন্দ উৎসব। কিন্তু খানিকবাদেই ভাঙলো ভ্রম! একি মৃতদেহ কাঁধে নিয়ে চলেছে শ্মশান যাত্রী। তবে বাদ্যযন্ত্রসহ নৃত্যরত কেন শ্মশান যাত্রী? পারিবারিক সূত্রে জানা গেল, শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাগানি পাড়া অঞ্চলের এই বৃদ্ধার […]

Continue Reading

বিজিটিএ র নদীয়া জেলার আহবানে ডি আই ডেপুটেশনে সামিল শিক্ষক-শিক্ষিকারা

নিউজ সোশ্যাল বার্তা : বিজিটিএ বা বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন। নদীয়া জেলা কমিটির আহবানে আজ নদীয়া জেলার কৃষ্ণনগর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তাদের দাবি নিয়ে ডেপুটেশন দেয়। গ্রাজুয়েট শিক্ষকদের অভিযোগ পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকরা বিগত দুই দশক ধরে আর্থিক দিক থেকে চরমভাবে বঞ্চনার শিকার। NCTE-এর নিয়ম অনুযায়ী সারাদেশের গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতনের […]

Continue Reading

প্রেস কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

দেবু সিংহ,মালদা: মালদায় প্রেস কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সাংবাদিকদের এক ছাতারতলায় আনার দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ হল মালদায়। বুধবার পুরাতন মালদায় দলের কর্মী সম্মেলন সম্পন্ন করেই সরাসরি সড়কপথে কনভয় নিয়ে প্রেস কন্নারে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগোরন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, ইংরেজবাজারের বিধায়ক নিহার […]

Continue Reading

জি এস টি নিয়ে সেমিনার

দেবু সিংহ,মালদা : গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে। বুধবার বিকেলে সেমিনারে উপস্থিত ছিলেন, দপ্তরের জয়েন্ট কমিশনার নিহার রঞ্জন মন্ডল, ডেপুটি কমিশনার অয়ন রায়, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। […]

Continue Reading

 দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে, জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী কর্মসূচী “সমন্বয়”

মলয় দে নদীয়া:- গত ১২ থেকে ২৬ শে সেপ্টেম্বর ২০১৯ নদীয়া জেলার ১৮ টি ব্লক এই সমন্বয় অনুষ্ঠান শেষ হয়। কিছুদিন বিরতির পর আবারো শুরু হয় জেলার এগারটি পৌরসভা এলাকায়। বিভিন্ন আইনি জটিলতা, ভিড় এড়াতে, বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী অথবা জেলা বা রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া ব্যস্ত জনসাধারণের জন্য জেলা তার নিজের শহরে একদিনেই সমস্যা […]

Continue Reading

গবাদি পালকদের স্বনির্ভর করতে বিশেষ প্রশিক্ষণ

দেবু সিংহ: গবাদি পালকদের স্বনির্ভর করতে বিশেষ প্রশিক্ষণ দিল মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। গবাদি পালকদের দেওয়া হল বিশেষ শংসাপত্র। এই শংসাপত্র গবাদি পালকদের ঋণ নিতে সাহায্য করবে। জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সুত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লক থেকে মোট ৫০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা প্রাণী বিকাশ দপ্তরে এই প্রশিক্ষণ শিবির […]

Continue Reading

গোপাল ভাঁড় ও গোপাল ভাঁড় মেলা

মলয় দে নদীয়া:- ছোটবেলা থেকে বড় হয়েছে অথচ গোপাল ভাঁড়ের গল্প শোনানি! এমন মানুষ মনে হয় পাওয়া যায় না। তার বুদ্ধিমত্তা, রম্যরস দু এক পুরুষ আগে বইয়ের গল্প শুনতেন ঠাকুরমার কাছ থেকে, তারও আগে মুখে মুখে ঘুম পাড়ানোর গল্প শোনানো হতো। আর এখন? টু ডি ছেড়ে, থ্রিডি, ফোরডি অ্যানিমেশন কার্টুন এন্ড্রয়েড সেটে গোপাল ভাঁড়ের মজার […]

Continue Reading