লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

দেবু সিংহ ,মালদা : লক ডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইংরেজ বাজারের কমলাবাড়ী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং ইংরেজবাজার থানা পুলিশের। মাস্ক না পরলেই বাড়ি ফেরানো হচ্ছে পথচলতি মানুষদের। তার পাশাপাশি প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরোনো যানবাহন গুলি আটক করা হয়। উল্লেখ্য করোনা সংক্রমণ রুখতে ইংরেজবাজার থানা এলাকায় সাত দিনের জন্য লক ডাউন […]

Continue Reading

সোনার তরীর সামাজিক দায়িত্ব পালনে  রক্ত শিবির

মলয় দে নদীয়া:-পড়াশোনা শেষ করে বা পড়তে পড়তেই নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহপুরে কিছু বন্ধু মিলে শুধুমাত্র মানবিক কারণে তিন বছর আগে আবেগ দিয়ে গড়েছিলো সোনার তরী। সদস্যদের সাথে সাথে সংগঠনও কৈশোর থেকে পা দিয়েছে যৌবনে। এখন অনেকটাই পরিণত। মানসিক ভারসাম্যহীন রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরেদের নিয়মিত তিন বেলা আহার দানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে চলেছে সমাজের […]

Continue Reading

শিশুর অভিভাবক দের মিড ডে মিল সামগ্রির সাথেই অরণ্য সপ্তাহর অগ্রিম গাছের চারা প্রদান

মলয় দে নদীয়া :-শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিগত কয়েক বছর ধরেই বিদ্যালয়গুলিতে বনমহোৎসব উৎসব পালন করা হয়৷ শিক্ষার্থীদের অভিভাবকদের তুলে দেওয়া হয় চারাগাছ এবং আলোচনা সভা ডেকে গাছগুলোকে বাঁচানোর তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷ কিন্তু বিশ্বব্যাপী অতি মারির পরিস্থিতিতে এই বছরে নতুন করে আলোচনা সভা ডাকা হয়তো বা সম্ভব হবে না ঠিক সেই কারণেই সরকার প্রেরিত […]

Continue Reading

জল নিকাশি ব্যবস্থা না থাকায় ২০টি পরিবারের অসহায় অবস্থা

দেবু সিংহ ,মালদা: ‌বর্ষার জলে প্লাবিত মালদা জেলার শহরের ১ নম্বর ওয়ার্ডের মহেষপুর ইন্দ্রপল্লী এলাকা। প্রায় ২০টি বাড়ি জলের তলায়। একহাঁটু জল মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ  দিনের পর দিন এভাবেই কাটাতে হয় বাসিন্দাদের। তারা এও জানান স্থানীয় কাউন্সিলর রাজীব চম্পটিকে জানিয়ে কোনও ফল হয় নি। একমনকী ‘‌দিদিকে বলো’‌তে জানিয়েও কাজের কাজ কিছুই হয়। […]

Continue Reading

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ও ডাল কম গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

দেবু সিংহ ,মালদা : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল কম দেওয়ার অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়া হয় এমনকি ১৩ বছর ধরে এমনই কারচুপি করা হচ্ছে। এদিন এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর শসান পাড়া আইসিডিএস সেন্টারে। খবর […]

Continue Reading

রায়গঞ্জের সব স্কুলগুলোতে স্যানিটাইজার দেওয়া হয়নি চাল আলুর সঙ্গে

রায়গঞ্জঃ প্রথমে তারিখ উল্লেখ করা হয়েছিল ৮ জুলাই। সেদিনই চাল, আলু, বাংলার শিক্ষা পোর্টালের অ্যাক্টিভিটি টাস্কের সঙ্গে স্যানিটাইজার দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু ৭ জুলাই নির্দেশ পৌঁছায় যে জেলা থেকে স্যানিটাইজার আসতে দেরি হবে। তাই দিন ধার্য হয় ১০ জুলাই। কিন্তু সেই তারিখের আগেও জেলা প্রশাসন থেকে বিডিও অফিসে স্যানিটাইজার পৌঁছাতে পারেনি। তাই ১০ তারিখে এই […]

Continue Reading

বাজ পড়ে মৃত তিন, গুরুতর জখম সাত

রায়গঞ্জঃ রায়গঞ্জে বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম হয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের নুনিয়া গ্রামে। এদিন দুপুরে আকাশ কালো করে প্রচন্ড বৃষ্টি নাম। সঙ্গে চলে ঘনঘন বিদ্যুতের চমকানি। জানা গিয়েছে, শুক্রবার বিকাল ৪টা নাগাদ ওই গ্রামে জমিতে কাজ করছিলেন বেশ কয়েকজন দিনমজুর। সেই সময় বৃষ্টি হচ্ছিল। তখন আচমকাই বাজ পড়লে […]

Continue Reading

গ্রামের মানুষের রোজগারের সুলুক সন্ধান দিতে রোজগার দিবস পালন 

মলয় দে নদীয়া :- নদীয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের হাজরাপুর হাই স্কুল মাঠে শুক্রবার গ্রাম রোজগার দিবস পালিত হল। গ্রামের মানুষদের রোজগারের পথ দেখাতেই এই উদ্যোগ । করোনার প্রকোপে অনেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরে এসেছে বর্তমানে তাদের হাতেও কাজ নেই। সেই সব ব্যক্তিদের আয়ের সুযোগ করে দিতেই রাজ্য সরকার […]

Continue Reading

মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল সেচ্ছাসেবী সংগঠন

দেবু সিংহ ,মালদা : রহস্যজনকভাবে হারানো এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল মালদা জেলার হবিবপুরের তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। ওই ব্যক্তির নাম পাপ্পু যাদব, উত্তর প্রদেশে তাঁর বাড়ি। আড়াই বছর আগে তিনি রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পর মালদায় এক মা তাঁর নিজের সন্তানের মতো মানুষ করছিলেন। মালদা জেলার রবীন্দ্রভবনে বাড়ি ওই মা […]

Continue Reading

কনটেইনমেন্ট জোনে বিশেষ সতর্কতা,বাড়তি নজরদারি প্রশাসনের

মলয় দে নদীয়া:-গোটা রাজ্য জুড়ে যেখানে অতিমাত্রায় করোনা পজিটিভ ধরা পড়েছে সেখানে নতুনভাবে কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেইমতো নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সেই তালিকায়। শুক্রবার হরিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ এবং শান্তিপুর থানার ওসি সুমন দাস। কনটেইনমেন্ট […]

Continue Reading