শান্তিপুর রঙ্গপীঠের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে শিশু নাট্য কর্মশালা

Social

মলয় দে: আজ বিশে মার্চ, বিশ্ব শিশু নাট্য দিবস।এই বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে শান্তিপুর রঙ্গপীঠের আয়োজনে বড় জিয়াকুর তালপুকুর পাড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে, শিশু নাট্য কর্মশালা। সেখানে দুটি নাটকের মঞ্চায়ন হয় “কথার কথা ,বাঘের ধাঁধা”, দ্বিতীয় নাটক বিচিত্রস্বাদ । এই কর্মশালায় স্কুলের ক্ষুদে পড়ুয়ারা আয়োজক সংস্থার কলা কুশলীদের সাথে অংশগ্রহণ করে। বিদ্যালয় থেকে জানানো হয় সপ্তাহে একদিন পড়াশোনার পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের সাথে শিক্ষণীয় কিছু বিষয় আয়োজন করা হয়ে থাকে যার মধ্যে আজকের নাটক। অন্যদিকে রঙ্গপীঠের পক্ষ থেকে জানানো হয় আগামী প্রজন্মের কলাকুশলী তৈরির ক্ষেত্রে বিদ্যালয়ে এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার থেকেও বড় কথা নাটক করতে গেলে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে মঞ্চস্থ করা নানান বিষয়ে নিজেদের সবকিছু করে নিতে হয়, এক্ষেত্রে তারা যেমন কর্মঠ হয় ঠিক তেমনি ধৈর্যশীল রুচিবান এবং সামাজিক নানা বিষয়ে উপলব্ধি নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। যাতে শিশুর শারীরিক বৃদ্ধির সাথে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ।

Leave a Reply