অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-
ডট ফাউন্ডেশন এর পরিচালনায় সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় পরিবেশ ও রক্তদান আন্দোলন কে কেন্দ্র করে। তার মধ্যে এই বসন্ত উৎসব এক অন্যতম মিলন ক্ষেত্র।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষারত্ন পুরষ্কর প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র,শিক্ষা , সাংস্কৃতিক প্রেমী মানুষ বর্ণালী , নৃত্য শিল্পী শুক্লা সরকার , নৃত্য শিল্পী প্রিয়াংশু চক্রবর্তী ,ডট ফাউন্ডেশন এর সম্পাদক মহিদুল আলী, সভাপতি দীপঙ্কর পোড়েল , এছাড়াও আরো অনেক গুণীজন ।
ডট ফাউন্ডেশন এর কর্ণধার তথা সভাপতি দীপঙ্কর পোড়েল এই উৎসব প্রসঙ্গে বলেন,বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের এই বসন্ত উৎসব আয়োজন করা হচ্ছে ।বসন্তের আগমনে একে অপরকে রঙের ছোঁয়া তে আপন করে নেওয়া নতুন করে জানা নতুন শপথ নেওয়া ,যে পরিবেশ ও সমাজ সংস্কৃতি যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে রক্ষা করবো । বিভিন্ন ভাবে নৃত্যের ঝঙ্কারে কথার অলংকারে বার বার সেই বার্তায় তুলে ধরা হয়েছে যে আমাদের শিল্প ও সংস্কৃতি কে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে । সব শেষে একটা কথা ” ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত “।
