নির্বাচনের ঘন্টা প্রকাশ হতেই নিরাপত্তা আরো জোরদার সকাল বিকাল রুট মার্চ গ্রাম থেকে শহর, অভয় বার্তা কেন্দ্রীয় বাহিনীর

Social

নির্বাচনের ঘন্টা প্রকাশ হতেই নিরাপত্তা আরো জোরদার সকাল বিকাল রুট মার্চ গ্রাম থেকে শহর, অভয় বার্তা কেন্দ্রীয় বাহিনীর।

আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মনে নিরাপত্তা ও আস্থা ফেরাতে আগেই শুরু হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা মেনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এই পদক্ষেপ তবে তা আরো জোরদার হয়েছে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর।
সাধারণ মানুষ যাতে কোনো রকম ভয়ভীতি বা প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বার্তা দেওয়াই এই রুট মার্চ করা সেনাবাহিনীদের অভয় বার্তা দিতে দেখা গেল সাধারণ মানুষ জনকে অন্যদিকে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন বিভিন্ন ভোট কেন্দ্র গুলি খতিয়ে দেখতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী নিয়ে।

নির্বাচন কমিশনের তালিকাভুক্ত উত্তেজনাপ্রবণ এবং স্পর্শকাতর বুথ ও এলাকাগুলোকে চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

স্থানীয় থানা ও রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন অলিগলি, বাজার এবং প্রধান রাস্তাগুলোতে ফ্ল্যাগ মার্চ করছেন।

এলাকা পরিচিতি (Area Domination): বাইরের রাজ্য থেকে আসা জওয়ানদের স্থানীয় ভৌগোলিক অবস্থান এবং রাস্তাঘাট সম্পর্কে ধারণা স্পষ্ট করতেও এই রুট মার্চ সাহায্য করছে স্থানীয় শান্তিপুর থানার পুলিশ আধিকারিকগণ।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোটের দিন যত এগিয়ে আসবে, নিরাপত্তার কড়াকড়ি তত বাড়ানো হবে। ইতিমধ্যেই নাকা চেকিংয়ের মাধ্যমে সন্দেহভাজন যানবহন ও ব্যক্তিদের তল্লাশি শুরু হয়েছে।

এলাকার সাধারণ বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নির্বাচনের আগে রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply