নদীয়ার ব্লাড সেন্টারের কর্মীর আয়োজনে রক্তদান শিবিরে

Social

সোশ্যাল বার্তা: নিজে ব্লাড সেন্টারের টেকনিশিয়ান। তাঁর উদ্যোগেই হলো রক্তদান শিবির।
নাম তরুণ মাঝি নদীয়ার নবদ্বীপ ব্লাড সেন্টারের একজন একনিষ্ঠ কর্মী। মানুষের সহযোগিতায় মুমূর্ষু রোগীদের এবং থ্যালাসেমিয়ার বাচ্চাদের রক্তের জন্য আজীবন কাজ করে চলেছেন। জেলার বিভিন্ন রক্তদান শিবিরে সবাইকে রক্তদানের জন্য তিনি কবিতা ,ছড়া এবং থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য প্রতিনিয়ত মানুষকে সচেতন করার জন্য কাজ করে চলেছেন । এবার নিজেই রক্তদান শিবিরের আয়োজন করলেন।

কারণ জিজ্ঞেস করতে তিনি জানান,অনেকেই হাসপাতালে চিকিৎসা করতে আসেন, কারো রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংক থেকে রক্ত নেন সেই সব পরিবারের সদস্যদের বলেন চিকিৎসা শেষে বাড়ি ফিরে নিকটবর্তী কোন রক্তদান শিবিরে রক্তদান করবেন।

সবাইকে বললে নিজে করতে হবে এই ভাবধারা নিয়ে তাঁর এই রক্তদান শিবিরের আয়োজন।
জানা যায় কিছুদিন আগে তরুণ বাবুর বাবা হৃদরোগে আক্রান্ত হন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মা তাঁরার প্রতি অশেষ ভক্তি তরুণ বাবুর।সেই সময় তিনি মা তাঁরার কাছে প্রার্থনা করেন বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলে উনি নিজের উদ্যোগে রক্তদান শিবির করবেন। তাই সেই কাজ সম্পন্ন করলেন। মা তাঁরার অর্ঘ হিসাবে নিবেদন করলেন এবং নিজেও রক্ত দান করলেন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে মোট ২৬ জন রক্তদাতা এই শিবিরের রক্তদান করেন। উপস্থিত সবাই তরুণ বাবুর এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।।

Leave a Reply