মলয় দে: বিশ্বখ্যাত ফুটবলার আর্জেন্টিনা দলের নির্ভরযোগ্য লিওয়ান মেসি আসছে কলকাতায় সেই নিয়ে তুঙ্গে ছিল আপামোর ফুটবল প্রেমী। মেসি কে দেখার জন্য কেউ টাকা জমিয়ে কেউ পারিশ্রমিক থেকে টাকা রেখে কেউ পূজো থেকে টাকা বাঁচিয়ে মেসিকে দেখার জন্য টাকা জমিয়ে ছিলেন কিন্তূ সব আশা শেষ কলকাতা যুবভারতী স্টেডিয়াম কলকাতাতে। অনেক দামের টিকিট কষ্ট করে কিনেও মেসি কে দেখা যায়নি। অনেকে গাড়িতে মেসি কে দেখতে চেয়েছিলেন সামর্থ্য নেই অনেক মেসি প্রেমীদের সব আশা জল ঢেলে দেওয়া হয়েছিল।
নদীয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ মেসিকে দেখতে চেয়েছিলেন কিন্তূ পারেননি তাই কষ্ট দুঃখ নিয়ে একটি ছোলার ডালের ওপর মেসির ছবি ফুটিয়ে তুললেন। প্রায় সাত দিনের চেষ্টায় যারা চোখের দেখা দেখতে পারিনি সামনে থেকে বিশ্বখ্যাত মেসি কে তাদের উদ্দেশ্যে মেসির প্রতিকৃতি ছবি আঁকেন রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ এর আগে সৌরভ, ম্যারাডোনা, অমিতাভ বচ্চন এবং মেসির প্রতিকৃতি আঁকলেন স্রেফ একটি ছোট ছোলার ডালের ওপর। সাত দিনের চেষ্টায় তার এই অসামান্য কৃতি সকলের প্রসংশা পাচ্ছেন। এমন কৃষ্টি নিয়ে কি জানালেন মানিক দেবনাথ।
