নিউজ সোশ্যাল বার্তা: কল্যানী গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে মঙ্গলবার মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। ESPEKTRO’26 এর “১০০ দিন বাকি” মাইলফলক উদযাপন কম্বল এবং কাপড় বিতরণের মাধ্যমে শুরু হলো বলে উদ্যোক্তারা জানান। শীত পরতে শুরু করেছে । উদ্যোক্তরা জানাচ্ছেন শীতে অনেক অসহায় মানুষের খুব কষ্ট পায় তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। প্রকৃতই যাদের প্রয়োজন সেই দুর্বল সুবিধাবঞ্চিত মানুষের খুঁজে বের করে তারা সহায়তা করেন।

ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়। কল্যাণী শিল্পাঞ্চলের কাছে বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে বয়স্ক বাসিন্দাদের উষ্ণতা এবং আরাম প্রদান করতে এই ক্ষুদ্র আয়োজন।
এছাড়াও চরসরাটি নদী উপত্যকার কাছে ইটের ভাটায় যে শ্রমিকরা রয়েছেন তাদের পরিবারকে প্রয়োজনীয় পোশাক দরকার তাই এই উদ্যোগে নেওয়া হয় ।

এই অনুষ্ঠানে সকল বয়সের শিক্ষার্থীদের , স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ছাত্র সংসদের এই উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের গভীর অনুভূতি প্রদর্শন করে। কাউন্টডাউন উপলক্ষে উদযাপনের চেয়ে সেবাকে বেছে নিয়ে, ছাত্র সংসদ আসন্ন উৎসবের জন্য একটি অনুপ্রেরণামূলক সুর তৈরি করেছে ।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু বর বলেন, “এই অভিযানের অভূতপূর্ব সাফল্য KGEC-তে ঐক্যের চেতনাকে তুলে ধরে, এবং আগামী দিনেও আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ ও প্রাক্তনীদের সাথে নিয়ে একাধিক কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর।”

