সোশ্যাল বার্তা: চতুর্থ শ্রেণীর ছাত্র দেবাঞ্জন ভট্টাচার্য, নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি সন্ধ্যা মাঠ পাড়ার বাসিন্দা। কৃষ্ণনগর দেবনাথ হাই স্কুলের (প্রাইমারি সেকশন) ছাত্র। প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। নিজের হাতে তৈরি করে ফেলে মা কালী’র প্রতিমা।
ওদের বাড়িতে কেউই কখনো মূর্তি গড়ার সঙ্গে যুক্ত নয়। ছোট্ট দেবাঞ্জন পূজার সময় এলেই মন দিয়ে বসে পড়ে মাটির কাজ করতে। শুধু মূর্তি গড়া নয়, সে পূজার মন্ত্রপাঠ, আচার-অনুষ্ঠান — সব কিছুই রপ্ত করে ফেলেছে নিজের আগ্রহ আর একাগ্রতায়।
জানা যায় প্রতিটি উৎসবেই সে নতুন করে কিছু সৃষ্টি করে, নতুন রূপে তুলে ধরে দেবদেবীর প্রতিমা। তবে একটাই আক্ষেপ ! দেবাঞ্জন ছবি তুলতে একেবারেই অনাগ্রহী।
ছোট্ট এই কালী প্রতিমা বাড়িতেই পুজো করেছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন সুপ্ত সম্ভাবনা গুলো থাকে সেই সুপ্ত সম্ভাবনাও রয়েছে দেবাঞ্জনের মধ্যে। এভাবেই এগিয়ে চলুক। নিজেকে আরও বিকশিত করুক।
