ঐতিহ্যবাহী পুজো ও মানবিক স্পর্শ: নতুন পোশাকে উৎসবে মেতে উঠল ইটভাটার ৫০ শিশু

Social

​কলকাতা, ৩০ সেপ্টেম্বর:​‘উই আর দা কমন পিপল’ সংগঠন শারদোৎসবকে কেন্দ্র করে তাদের ঐতিহ্য সংরক্ষণ ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যা ছন্দা দত্তগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার ১২টি ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটিকে “Chhanda Duttagupta Award for Excellence in Festive Heritage & Social Commitment” প্রদান করা হলো।
​সম্মানপ্রাপ্ত কমিটিগুলোর মধ্যে রয়েছে: নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, কাশীবোস লেন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি, পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী এবং মণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি। পাশাপাশি, সোনাগাছির দুর্গোৎসব কমিটি তাদের মর্যাদার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ‘নারী শক্তির সম্মাননা’ অর্জন করেছে।
​এই উপলক্ষে ৫০ জন ইটভাটা শ্রমিকের সন্তানকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এবং তাদের জন্য এক আনন্দময় পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়। সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত মন্তব্য করেন, “আমাদের প্রধান সংকল্প ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং উৎসবের আনন্দ সমাজের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি, দুর্গোৎসব সমাজ পরিবর্তনের শক্তি।”

Leave a Reply