মলয় দে: নদীয়ার শান্তিপুরের লায়ন্স ক্লাবের ১৮ তম বর্ষপূর্তি বা জন্মদিন উপলক্ষে বিশেষ ঘোষণা লায়ন্স ক্লাব কর্তৃপক্ষের। এতদিন যাবত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছানি অপারেশন প্যাথলজি বিভাগ চালু করা তৎসহ চিকিৎসার জন্য চিকিৎসক পরিষেবা এবং বিভিন্ন জায়গাতে সামাজিক কর্মকাণ্ডের অবদান রেখেছে শান্তিপুর লায়ন্স ক্লাব। এবার ১৮ তম জন্মদিনে শান্তিপুর লায়ন্স ক্লাবের বিশেষ উদ্যোগ দন্ত চিকিৎসালয় বা হাসপাতাল তৈরি করার। ক্লাবের ই একজন সদস্যা কিছু জমি ক্লাব কে প্রদান করেছে আর সেখানে গড়ে উঠবে দন্ত হাসপাতাল, চক্ষু ছানি অপারেশনের জন্য ক্লাবের দ্বিতল অংশে অপারেশন থিয়েটার করার ইচ্ছা ছিল ক্লাব কর্তৃপক্ষের তবে বিশেষ কারণবশত সেটি না হওয়ায় আগামীতে এই দন্ত হাসপাতালের মধ্যে ছানি পরীক্ষা করার ব্যবস্থা এবং জেনারেল মেডিসিন এর ডাক্তারের বন্দোবস্ত করে সাধারণ মানুষকে সেবা প্রদান করার মধ্য দিয়ে লায়ন্স ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ক্লাবের সদস্যরা।
তারা জানান প্রথম দিকে ৫০ জন সদস্য থাকলেও বর্তমানে ২০ থেকে ২১ জন সদস্য রয়েছে যেহেতু এই ক্লাব কারোর কাছ থেকে অনুদান নেয় না বা কারোর সাহায্য নেয় না সেক্ষেত্রে নিজেদেরই সদস্যদের চাদার মধ্য দিয়ে যেভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে তাতে করে সদস্য সংখ্যা আরো বাড়লে আরো মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ।
