ড.শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম দিবস পালন ফুলিয়ায়, রক্তদান শিবিরের আয়োজন

Social

মলয় দে, নদীয়া:  ফুলিয়ায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস। এই কর্মসূচির আয়োজন করেন ডক্টর শ্যামাপ্রসাদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও রানাঘাট উত্তর-পশ্চিম মন্ডল ১ এর সভাপতি বিজয় কুমার মন্ডল । স্থান ছিল ফুলিয়া রেলগেট সংলগ্ন হনুমান তলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অপর্ণা নন্দী। এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নূপেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর মন্ডল ২-এর সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, বিজেপি নেতা নির্মল বিশ্বাস, বিজেপি মুখপাত্র সোমনাথ কর সহ বহু নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেন।

রক্তদান শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংখ্যালঘু সম্প্রদায় ও মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। শিবিরের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। এই উদ্যোগ শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক সামাজিক বার্তা — সকলের জন্য, সকলে মিলে। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন ফুলিয়ায়

Leave a Reply