দেবু সিংহ, চাঁচল: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নবদম্পতির সোনার গয়না হাতিয়েছিল চোর। চুরির অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক নববিবাহিত দম্পতির লক্ষাধিক টাকা মূল্যের গয়না উদ্ধার করল মালদহের পুখুরিয়া থানার পুলিস।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক কিশোরকে। এই চুরির ক্ষেত্রে ওই কিশোরকে কেউ ব্যবহার করেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস। এদিকে বিয়েতে উপহার পাওয়া সোনা ও রূপার গয়না চুরি হয়ে যাওয়ার পরেই উদ্ধার হওয়ায় খুশি ওই নবদম্পতি। পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।সোমবার এই গয়না উদ্ধারের খবর চাঁচল থেকে সাংবাদিক বৈঠক করে জানান চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের পুকুরিয়া থানার আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা ছোটন মন্ডল। পেশায় তিনি স্কুল শিক্ষক। কয়েক মাস আগে বিয়ে হয় তার। চলতি মাসের ১৬ তারিখে স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান ছোটন বাবু। ১৭ তারিখ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাড়ির আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা সোনার গয়না ও চাঁদির সামগ্রী চুরি করে পালায় চোর। এই মর্মে পুকুরিয়া থানায় ১৮ তারিখ একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নব দম্পতি। চুরির অভিযোগ জমা হবার পরই তদন্ত শুরু করে পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী। তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করলো পুকুরিয়া থানার পুলিশ। হরিপুর এলাকা থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয় এক নাবালক কিশোরকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না, আংটি, চাদির কৌটো, মাছ,পান সহ প্রায় লাখ খানেক টাকার সামগ্রী। চুরির ঘটনার সঙ্গে যুক্ত ওই নাবালক কিশোর কে গ্রেফতার করে মালদা জুবিনাইল আদালতে পেশ করেছে পুকুরিয়া থানার পুলিশ।
সোমবার এই গয়না উদ্ধারের খবর চাঁচললের মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করে জানান চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল।
