সিত্রাংয়ের প্রভাবে ভেঙে পড়ল সাত লক্ষ টাকার বুর্জ খলিফা ! মাথায় হাত পুজো উদ্যোক্তাদের

কোচবিহার:-বৃষ্টি না হলেও ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আর তাতেই সোমবার সকালে দিনহাটা-২ ব্লকের মহাকালধাম এলাকায় ভেঙে পড়ল কালীপুজোর মণ্ডপ। স্থানীয় দয়ারসাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় সাত লক্ষ টাকা বাজেটে তৈরি করেছিল বুর্জ খলিফার আদলে এই মণ্ডপটি। সেটি ভেঙে পড়ায় মাথায় হাত পুজো কমিটির।

Continue Reading

ক্ষুধা নিবারণের জন্য গ্রামের ছেলেরাই হয়ে উঠেছিল ডাকাত! জানুন হাড় হিম করা নদিয়ার সীমান্তবর্তী এলাকার ডাকাতে কালির ইতিহাস

মলয় দে নদীয়া:-সোমবার দেশের সবথেকে বড় উৎসব দীপাবলি। গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হবে কালীপুজো। তবে নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের ডাকাতে কালি নিয়ে ব্যাপক উদ্দীপনা রয়েছে এ বছর। জানা যায় অতীতে এখানে একদল ডাকাত পুজো করতেন মা কালীর, সেই থেকেই এই কালীর নাম ডাকাতে কালি। স্থানীয় সূত্রে জানা যায় এই পুজো ১০০ বছরেরও […]

Continue Reading

নদীয়ার কালিগঞ্জের জাগ্রত বুড়োমা, আনুমানিক সাড়ে তিনশ বছরেরও বেশি সময় ধরে চলছে এই কালিপুজো

মলয় দে নদীয়া :-সোমবার দেশের সবচেয়ে বড় উৎসব দীপাবলি। গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হবে কালীপুজো। দীপাবলি আলোর উৎসব হলেও এই দিনেই বাংলার ঘরে ঘরে অথবা পাড়ায় পাড়ায় পালন করা হয়ে থাকে শক্তির আরাধনা। নদিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় মহাসমারোহে পালন করা হয় কালীপুজো। যেমন নদিয়ার ধুবুলিয়া, আড়ংঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় […]

Continue Reading

ন্যাশনাল দিব্যাঙ্গ টি-টোয়েন্টি কাপ খেলতে প্রস্তুত বাংলার টিম, দলে নদীয়ার দেবব্রত 

মলয় দে নদীয়া :-উৎসবের মাঝেই জোর কদমে প্রস্তুতি , হার না মানা লড়াই চলছে মাঠে। আগামী ৩১ শে অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত লখনৌ সর্দার প্যাটেল ন্যাশনাল দিব্যাঙ্গ টি-টোয়েন্টি কাপ খেলতে শান্তিপুরের ক্রিকেটার দেবব্রত রায় রওনা দিতে চলেছেন বাংলার হয়ে। কলকাতা শিলিগুড়ি মালদা সহ বেশ কয়েকটি জেলা থেকে বাছাই করা দিব্যঙ্গ ক্রিকেট খেলোয়াড় ইতিমধ্যেই বেছে […]

Continue Reading

#Sittrang Update: কড়া সতর্ক প্রশাসনিক আধিকারিকরা ! উত্তাল সমুদ্রে পর্যটকদের নামা নিষেধ

মদন মাইতি,দীঘা: একদিকে যেমন কালীপুজোর আনন্দের ধারা, অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার রাত থেকে পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। বইছে ঝড়ো হাওয়া। এরাজ্যে সিত্রাং-এ প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই মতো সতর্কতা জারি করেছে প্রশাসন। সতর্ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা […]

Continue Reading