হুইল চেয়ার, ট্রাইসাইকেল প্রতিযোগিতার মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন বিশেষভাবে সক্ষমদের

মলয় দে নদীয়া:-জেলাব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে কাজ করা সংগঠন প্রতি বন্ধনের আয়োজনে, আজ নদীয়ার শান্তিপুরে বাইগাছি মোড় থেকে শান্তিপুর ডাকঘর পর্যন্ত দুপুর বারোটার সময় ৩৬ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। আয়োজক সংস্থা উদ্যোক্তা দের কাছ থেকে জানা যায়। স্বামী বিবেকানন্দ ও স্টিফেন হকিংস ব্যানারে ছবি থাকা সারা বছর বিশেষ চাহিদা সম্পন্ন […]

Continue Reading

দৃষ্টিহীনদের ক্রিকেট অনুষ্ঠিত হলো নদীয়ায়

মলয় দে নদীয়া: সারা দুনিয়ার সাথে ক্রিকেট উন্মাদনায় মাতেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও। ইচ্ছা থাকলে কি না হয়! এইতো সেদিন, ইংল্যান্ডের মাটি তে ইংল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে এল ভারতীয় দিব্যাঙ্গ ক্রিকেট টিম। প্রতিটি রাজ্যের মতো জেলায় জেলায় গড়ে উঠেছে বিশেষ চাহিদা সম্পন্নদের ক্রিকেট দল। বিভিন্ন সংস্থা, ক্লাব, বেসরকারি ,ব্যক্তিগত ভাবে অনেকেই এদের ক্রিকেট নিয়ে সদর্থক […]

Continue Reading

দু:স্থদের সাহায্যার্থে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ

প্রীতম ভট্টাচার্য : সেবাই পরম ধর্ম ।আর সেবাকে পাথেয় করেই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ । শুরুটা ২০১৮ তে। মানুষের সাথে থাকার অঙ্গীকার নিয়ে- মানুষের সাথে সর্বদা নিয়োজিত থাকার জন্য সারা বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে সংস্থাটির সদস্যবৃন্দ । অসহায় মানুষের কাছে শীতের উষ্ণ স্পর্শে কম্বল ,চাদর বিতরণ , […]

Continue Reading

নদীয়ার উজিরপুকুরিয়া হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন

মলয় দে নদীয়া :-গত ৯ই জানুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হল গাঙনাপুর থানার অন্তর্গত উজিরপুকুরিয়া হাই স্কুলের  ( মাধ্যমিক) সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান । চলবে আগামী তিনদিন ধরে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভে মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় অচিন্ত্য কুমার বেরা (এ.ডি.আই রানাঘাট ) , মাননীয় জ্যোতিপ্রকাশ ঘোষ ( ডি.পি.এস.ই চেয়ারম্যান ) , মাননীয়া মিতা […]

Continue Reading

ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট পেনসনার্স অ্যাসোসিয়েশন এর শান্তিপুর শাখার ৩৯ তম সম্মেলন

মলয় দে, নদীয়া:-কর্মক্ষেত্রে প্রত্যেকে সরকারি কর্মচারী, তখন ট্রেনে বাসে একসাথে যাতায়াত, টেবিলের পাশাপাশি বসে কত কাজ! ঠিক যেন এক পরিবারের মতো। অথচ অবসর নেওয়ার পরে, শরীরের দুর্বলতা আসলেও মনে কখনোই না। তাই ৩৯ বছর ধরে এই সংস্থার ৩০০ সদস্য একদিন একসাথে গল্প গুজব, সমস্যার আলোচনা সমাধানের পথ বাছা নিজেদের মধ্যেই গান-কবিতা পরিবেশন সহ সম্মেলন। কোন […]

Continue Reading

নদীয়ায় সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান

মলয় দে নদীয়া:-নদীয়া জেল‍া সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে চক্র সম্পদ কেন্দ্রের সহযোগিতায় আজ সকাল ১০ টা থেকে অবর বিদ্যালয় পরিদর্শকের করণ শান্তিপুর চক্র (বড় গোস্বামী পাড়া) শান্তিপুরে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান । উক্ত অনুষ্ঠানটিতে নতুন চক্রের স্পেশাল এডুকেটর সঙ্গীতা পল্লে জানান “আশিটা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শান্তিপুর […]

Continue Reading

নদীয়ায় লায়ন্স ক্লাবের মেঘা স্বাস্থ্য মেলা

মলয় দে নদীয়া :-১৮৮৭ সাল থেকে আন্তর্জাতিক এই ক্লাবের বিভিন্ন জনসেবামূলক কাজের নজির সকলেরই জ্ঞাতব্য। শান্তিপুরে ২০০৮ সাল থেকে এই সংগঠনের শাখা শান্তিপুর বন্ধুসভা হলের পাশে প্রথমে ভাড়া পরবর্তীতে নিজস্ব মালিকানা তে সারাবছর নিয়মিত চক্ষু ও দন্ত বিভাগে ন্যুনতম ব্যয়ে দুঃস্থ মানুষদের পরিষেবা দিয়ে থাকে। আজ জোন লেভেলে মেঘা স্বাস্থ্য মেলায় শান্তিপুর, ফুলিয়া ,কৃষ্ণনগর সম্পর্ক, […]

Continue Reading

ছোটখাটো সমস্যার সমাধান করতে করতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে কাজ এগিয়ে চলেছে

মলয় দে নদীয়া:-উত্তরবঙ্গ থেকে দমদম পর্যন্ত যাওয়ার প্রধান এই সড়কের সম্প্রসারণের কাজ চলছে বেশ কিছুদিন যাবৎ। রাস্তার পাশের জমি জরিপ, নোটিশ প্রদান, জমি অধিগ্রহণ, জমিদাতাদের উপযুক্ত অর্থ প্রদান সহ নানা পদ্ধতি অনুযায়ী জাতীয় সড়ক এগিয়ে চলেছে ক্রমশ। গত ডিসেম্বর মাসে নদীয়া জেলার হরিণঘাটা চাকদা রানাঘাট হয়ে কোন সমস্যা ছাড়াই ফুলিয়া প্রফুল্ল নগর জ্যোতি পল্লী থেকে […]

Continue Reading

নদীয়ার শান্তিপুরে রিয়েল ফ্রেন্ড বসালো চাঁদের হাট

মলয় দে নদীয়া:- পড়াশোনা শেষ করে, শান্তিপুরের বিভিন্ন বেকার যুবকের ২০১৬ সালে ৩০ জন সদস্য নিয়ে গড়ে তোলা রিয়েল ফ্রেন্ড। পরবর্তীতে ছোটখাটো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হলেও বন্ধুত্বে ঘাটতি পড়েনি এতোটুকু! নিয়মিত এক জায়গায় বসার চা খাওয়া চলে নিত্য নৈমিত্তিক, তারই মাঝে নতুন কিছু করার উদ্যোগ। মিলন মেলা নামে এই জানুয়ারি মাসে ৪ থেকে ১০ […]

Continue Reading

জে এন ইউ তে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আক্রমণের প্রতিবাদে বিভিন্ন মহাবিদ্যালয়ে ছাত্র সংগঠনের বিক্ষোভ-মিছিল

মলয় দে নদীয়া:-দেশ গড়ার কারিগর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জেএনইউ অন্যতম। সেখানেই ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের উপর বর্বরোচিত ঘৃণ্য আক্রমণ হানার প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। রাজ্যের সব জায়গার মতো নদীয়া জেলায় বিভিন্ন ছাত্র সংগঠন, মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধিক্কার জানানো হচ্ছে। আজ শান্তিপুর কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কলেজ কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে […]

Continue Reading