পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে কৃষ্ণনগরে খাদি মেলা

মলয় দে: পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তৎপরতায় নদীয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল খাদি মেলা ২০১৫। এদিন নদীয়া জেলার জেলাশাসক এস অরুণপ্রসাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর,সহ একাধিক বিধায়ক, সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলনের এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। […]

Continue Reading

ভোটার তালিকায় সংশোধনের (SIR)’ এর প্রতিবাদে SUCI

মলয় দে, নদীয়া:  ভোটার তালিকায় সংশোধনের (SIR)’ এর নামে ভোট অধিকার কেড়ে নেয়ার চক্রান্ত বন্ধ কর,নীতিহীন অসাধু উপায়ে ভোটে কারচুপি নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবিতে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩০ আগস্ট কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিকাল ৫(পাঁচ)টার সময় […]

Continue Reading

নদীয়ার শান্তিপুরে শুরু হলো যোগাসন ক্রীড়ার রাজ্যস্তরের প্রতিযোগিতা

মলয় দে: নদীয়ার শান্তিপুরে শুরু হলো যোগাসন ক্রীড়ার রাজ্যস্তরের প্রতিযোগিতা। আয়োজক গ্লোবাল অ্যাথলেটিক্স যোগাসন স্পোর্টস ফেডারেশন, যা গত পাঁচ বছর ধরে জাতীয় স্তরে কাজ করছে। বাংলায় সংস্থাটি মাত্র ছ’মাস আগে কার্যক্রম শুরু করেছে। এর আগে শান্তিপুরে জেলা স্তরের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার পর এবার রাজ্যস্তরে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর স্বপ্ন রয়েছে […]

Continue Reading

কলকাতার কুমারটুলিকেও সমৃদ্ধ করে নদীয়ার মৃৎশিল্পীরা, পুজোর একমাস আগে শিল্পীরা রওনা ফিরবেন সপ্তমীর দিনে

মলয় দে নদীয়া:-দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই, পরের মাসে আজকের দিনে সপ্তমী। উৎসবকে কেন্দ্র করে বাড়িতে ঠাকুর পুজো করার আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে সময় ও ব্যয়ের কারণে অনেক পরিবার বড় মূর্তি স্থাপন করতে পারছেন না। তাই দিন দিন ছোট ও মাঝারি মূর্তির চাহিদা বেড়ে চলেছে। শুধু দেশেই নয়, বিদেশের বিভিন্ন প্রবাসী বাঙালি পরিবারও এখন […]

Continue Reading

নদিয়ায় জেলা প্রশাসনের তরফে পাট্টা বিলি

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলা থেকে দক্ষিণবঙ্গের ১৪ টি জেলায় প্রায় ৭ হাজার ৩৩ টি কৃষি পাট্টা, বন পাট্টা বাস্তু জমি পাট্টা এবং উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল বিতরণ করা হলো। এরকমই নদীয়ার জেলা প্রশাসনের তরফে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর এই পাট্টা বিলি অনুষ্ঠান প্রচার দেখার পাশাপাশি নদীয়া জেলার বেশ কয়েকটি মানুষকে নিঃশর্ত পাট্টা এবং […]

Continue Reading

নদিয়া জেলা প্রশাসনের তরফে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি

সোশ্যাল বার্তা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলা থেকে দক্ষিণবঙ্গের ১৪ টি জেলায় প্রায় ৭ হাজার ৩৩ টি কৃষি পাট্টা, বন পাট্টা বাস্তু জমি পাট্টা এবং উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল বিতরণ করা হলো। এরকমই নদীয়ার জেলা প্রশাসনের তরফে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর এই পাট্টা বিলি অনুষ্ঠান প্রচার দেখার পাশাপাশি নদীয়া জেলার বেশ কয়েকটি মানুষকে নিঃশর্ত […]

Continue Reading

নদীয়ায় ১১৮ বছরের পুরোনো টেরাকোটার গণেশ মন্দিরে মহোৎসবের ধুম

মলয় দে নদীয়া:-গণেশ চতুর্থী এত ধুমধাম এ রাজ্যে এই প্রথম নয় ধর্মসংস্কৃতি র তীর্থস্থান বহু প্রাচীন গণেশ মন্দির ধর্মনগরী নদীয়ার মন্দিরের শহর শান্তিপুরে বিগত ১১৮ বছর ধরে হয়ে আসছে গণপতির নিত্য আরাধনা। নদীয়ার শান্তিপুর সুত্রাগড় ছুতোর পাড়ায় অবস্থিত প্রায় ১১৮ বছরের পুরোনো টেরাকোটার গণেশ মন্দির আজও ভক্তদের ভরসাস্থল। ১৩১৬ সালের ৪ঠা ভাদ্র এই মন্দিরের প্রতিষ্ঠা […]

Continue Reading

অপ্রয়োজনীয় জামাকাপড়, প্যান্ট-শার্ট কিংবা জুতো পরিষ্কার ও পরিচ্ছন্ন করে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তুলে মানুষদের মধ্যে বিতরণ

নির্মল শান্তিপুর গড়ার পাশাপাশি হাসি ফুটবে প্রান্তিক মানুষদের মলয় দে নদীয়া:-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শান্তিপুর পৌরসভার পৌরপতির ঐকান্তিক প্রচেষ্টায় নতুন দিগন্তের সূচনা করল শান্তিপুর পৌরসভা। শান্তিপুর পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে চালু হলো R R R সেন্টার। মূলত সমাজের প্রান্তিক মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবেই এই কেন্দ্রের যাত্রা শুরু। ‘Reduce, Reuse, Recycle’—এই মূলমন্ত্রকে সামনে রেখেই […]

Continue Reading

সংরক্ষণের অন্তর্ভুক্ত বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

মলয় দে, নদীয়া: শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ঘটল এক উল্লেখযোগ্য ঘটনা। রবিবার সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে স্নান করতে গিয়ে আচমকাই হাতে পান একটি কচ্ছপ। প্রথমে তিনি সাধারণ কচ্ছপ ভেবেই সেটিকে বাইরে আনেন। তাঁদের মধ্যে কয়েকজন সচেতন টোটো চালক বিষয়টি গুরুত্ব দিয়ে বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে […]

Continue Reading

আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবসে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের হেলমেট বিতরণ

মলয় দে নদীয়া:- আলোকচিত্রীদের জন্য ১৯শে আগস্ট একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিন যেখানে তারা “একটি ছবির মাধ্যমে তাদের পৃথিবীকে বিশ্বের সাথে ভাগ করে নেয়”। বিশ্ব আলোকচিত্র দিবসের তারিখটি ১৯ আগস্ট,  যেদিন ফরাসি সরকার সেই আলোকচিত্র প্রক্রিয়াটিকে “বিশ্বের জন্য বিনামূল্যে” করার জন্য ড্যাগুয়েরিওটাইপ পেটেন্ট প্রকাশ করে। বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রেও যারা বিভিন্ন অনুষ্ঠানে এমনকি ভালোবেসে ফটোগ্রাফি করা মানুষজন […]

Continue Reading