নদিয়া জেলা প্রশাসনের তরফে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি

Social

সোশ্যাল বার্তা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলা থেকে দক্ষিণবঙ্গের ১৪ টি জেলায় প্রায় ৭ হাজার ৩৩ টি কৃষি পাট্টা, বন পাট্টা বাস্তু জমি পাট্টা এবং উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল বিতরণ করা হলো। এরকমই নদীয়ার জেলা প্রশাসনের তরফে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর এই পাট্টা বিলি অনুষ্ঠান প্রচার দেখার পাশাপাশি নদীয়া জেলার বেশ কয়েকটি মানুষকে নিঃশর্ত পাট্টা এবং জমির দলিল দেয়া হলো জেলা প্রশাসনের তরফে।

মঙ্গলবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ, নদীয়া রানাঘাট পুলিশ জেলা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ২ পুলিশ সুপার অমরনাথ কে এবং আসিস মৌর্য, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক তৃণমূল বিধায়ক এবং সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন এই পাট্টা বিলি অনুষ্ঠানে। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে জেলা প্রশাসনের তরফে এদিনের এই অনুষ্ঠান সংঘটিত হয়। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পূরণবাসন দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Leave a Reply