মলয় দে: আজ বিশ্বনাট্য দিবস। আজকের দিনেই বাংলার নাট্যচর্চার অন্যতম পীঠস্থান শান্তিপুরের বিভিন্ন নাট্য সংস্থা নানান আয়োজন করে থাকেন যার মধ্যে ২৪ বছর ধরে শান্তিপুর সাংস্কৃতিক আয়োজন করে আসছে নাট্য -কো -জাগরি । নাটকের জন্য সারারাত শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে প্রতীক্ষা এক অনন্য অনুভূতি যা বিগত দিনে করোনার পরিস্থিতির মধ্যেও বন্ধ হয়নি কোনদিন কিন্তু এ বছরের শান্তিপুর পাবলিক লাইব্রেরির সংস্কারের কাজের জন্য সেই অনুষ্ঠান বন্ধ রেখেছেন আয়োজকরা তবে শান্তিপুরের সমস্ত সংস্কৃতি প্রমান মানুষজনের আগামীর কথা ভেবে নাটকের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে তারা এবছরের সারা রাত্রি ব্যাপি নাটক আয়োজন থেকে বিরত রয়েছেন যদিও অন্যত্র হতেই পারতো তবে এর পেছনে বিরাট একটি আর্থিক সঙ্গতির অভাবও অপর একটি কারণ। তবে বিশেষ এই দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে নাটকের প্রচার প্রসার ঘটাতে মূলত মানুষকে ভালো রাখতে আনন্দের ঘাটতি ছিল না এতোটুকু আজ সকালে সমগ্র শান্তিপুর প্রভাত ফেরী করে এই দিনের তাৎপর্য এবং ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি নৃত্য গানের মধ্যে দিয়ে নাটকের সাথে জুড়ে থাকার বার্তা দেওয়া হয়। সন্ধ্যায় তাদের মহড়াকক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সমগ্র শান্তিপুরবাসীকে আহ্বান জানান তারা। বর্তমান রাজনৈতিক এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে ছোট ছোট ছেলে মেয়ে এবং সাধারণ মানুষজনকে আনন্দে রাখা খুব প্রয়োজন বলে মনে করেছেন সংস্থা তাই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে একটু আনন্দ দান।
