বিশেষভাবে সক্ষমদের ভাতা বাড়েনি ! রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর বিক্ষোভ ডেপুটেশন

Social

মলয় দে নদীয়া:-কেন্দ্র হোক কিংবা রাজ্য, বাজেটে বাড়তি বরাদ্দ নেই বিশেষভাবে সক্ষমদের ! শুধু শারীরিকভাবে নয় সামাজিক এবং সরকারি ক্ষেত্রেও রয়েছে নানান উদাসীনতা আর তার ফলেই মুখে সহানুভূতি করুণা দয়া থাকলেও বাস্তবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা।
রাজ্যে নানান ভাতা বৃদ্ধি হলেও, তারা রইল ব্রাত্য, শিক্ষা কর্মসংস্থানের দাবিতে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মেলনীর বিক্ষোভ ডেপুটেশন চলছে । সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য গাঙ্গুলী সারা রাজ্যের বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনের মাধ্যমে সারা বছর লাগাতার বিভিন্ন গণ আন্দোলন গড়ে তোলেন এক্ষেত্রে তিনি আক্ষেপের সাথে জানিয়েছিলেন বিগত আট বছরে একটি টাকাও ভাতা বৃদ্ধি হয়নি, যদিও লাগাতার দীর্ঘ আন্দোলনের ফলে এই মানবিক পেনশন দেওয়া শুরু হয়েছিল এ রাজ্যে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিবন্ধীদের চিকিৎসা এবং বিনামূল্যে নিয়মিত সহায়ক সরঞ্জাম প্রদান, স্বনির্ভরতার লক্ষ্যে নানান পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। রেল বিমান সহ নানান যাতায়াত এবং পড়াশোনা উচ্চশিক্ষা চাকরি সব ক্ষেত্রেই বেশকিছু সুবিধা চালু রয়েছে। তবে তা প্রয়োজনে তুলনা যথেষ্ট নয় বলেই মনে করে সংগঠন। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় উত্তীর্ণ হওয়া বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সংখ্যা অদ্ভুতভাবে কমে যাচ্ছে, কারণ দৃষ্টিহীন কিংবা মূকবধির ছাত্র-ছাত্রীদের সাধারণ বিদ্যালয়ে পড়াশুনো কিছুই শিখতে পারছে না যদিও রাজ্য সরকারের সর্বশিক্ষা মিশন থেকে এ বিষয়ে অবশ্য সপ্তাহে দুই একদিন পড়াশোনার ব্যবস্থা চালু থাকলেও তা অত্যন্ত দূরত্ব হওয়ার কারণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বেসরকারি বিদ্যালয়ে দুই একটি জেলাতে থাকলেও তা অত্যন্ত ব্যয় সাপেক্ষ তাই ব্লকে ব্লকে বিশেষভাবে সক্ষমদের বিদ্যালয় স্থাপনের দাবি করে সংগঠন।

গতকাল এবং আজ আজ নদীয়ার উত্তর সাংগঠনিক জেলার কালিগঞ্জ তেহট্ট করিমপুর চাপড়া কৃষ্ণনগর থেকে শুরু করে নদীয়া দক্ষিণ জেলার শান্তিপুর রানাঘাট হাসখালি হরিণঘাটা চাকদহ আঠারোরিটি ব্লকেই ডেপুটেশন জমা দেওয়া হলো। সংগঠনের পক্ষ থেকে আজ শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে শান্তিপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা বিক্ষোভ প্রদর্শন করে এক সভার আয়োজন করা হয় সেখানেই তারা জানাচ্ছেন, পথ দুর্ঘটনা হোক কিংবা বিভিন্ন ধরনের অসুস্থতা অথবা জন্মগতভাবে বিশেষভাবে সক্ষমদের সংখ্যা ক্রমশই বাড়ছে, অন্যদিকে অত্যাধুনিক হচ্ছে বিভিন্ন ব্যবস্থা সেই তুলনায় শারীরিকভাবে অসুবিধা সম্বলিত মানুষজনের কথা ভাবা হচ্ছে না অন্যদিকে মানসিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষজনদের অন্য বস্ত্র বাসস্থানের কোথাও ভাবা হচ্ছে না। এখনো সমাজে বিশেষভাবে সক্ষম বিশেষত মুখ এবং বধিরদের নির্যাতনের শিকার হতে হচ্ছে মাঝেমধ্যেই। তাই কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই যাতে তাদের উঠে আসা প্রস্তাবিত বিভিন্ন দাবি মেনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন তার জন্যই এই আন্দোলন।

Leave a Reply