মলয় দে নদীয়া:- দলে অন্তর কলহ নেই, বৃহৎ পরিবারে থাকলে পরিবারে একটু আধটু ঝামেলা হয়, পরবর্তীতে পরিবারের বিপদে পরিবারের পরিজন রাই ছুটে আসে। এই বার্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শকে পাথেয় করে, নদীয়ার তেহট্ট থেকে কলকাতার ধর্মতলায় একুশে জুলাই সভা মঞ্চে এর উদ্দেশ্যে একাই পায়ে হেঁটে প্রায় ১৭০ কিলোমিটার পথ হেঁটে চলেছেন নদীয়ার তেহট্টের ছত্রিশ বছরের শাহিদ মন্ডল। এদিন নদীয়া শান্তিপুরে শাহিদ মন্ডলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা এবং সম্মান জানানো হয় তার এই পায়ে হেঁটে একুশে জুলাইয়ে যাওয়ার পরিকল্পনাকে নিয়ে । নদীয়া জেলার জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা বাসন্তী সরকার এবং শান্তিপুর বাবলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব একত্রিতভাবে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর শাহিদ কে সংবর্ধিত করেন। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে মহৎ উদ্যোগ শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে নিয়েছে তেহট্টের শাহিদ তাতে করে তৃণমূলের একজন সাধারন কর্মী হিসেবে মহৎ কাজ করেছেন বলেই মনে করছেন দলীয় নেতৃত্বরা।
শাহিদ জানায় ছোটবেলা থেকেই তার বাবা-মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে আর তাই রাজ্যের একার পর এক উন্নয়ন এবং তার সঙ্গে সাধারণ মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কঠোর পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেই আদর্শতে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেই পায়ে হেঁটে পরিবারের সহমতে একুশে জুলাই এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাস্তায় দলের কর্মীরা যথেষ্ট সাহায্য করছে রাত্রিযাপন হচ্ছে দলীয় পার্টি অফিসে। সঙ্গে রয়েছে একটি ছাতা এবং তিন সেট জামা প্যান্ট । কাঁধে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা আর এভাবেই প্রখর রৌদ্রে কিংবা তুমুল বৃষ্টিতে পায়ে হেঁটেই শহীদ তর্পণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নদীয়ার শাহিদ।
