মলয় দে, নদীয়া:-নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের এলাকাবাসীর পক্ষ থেকে বিগত চার বছর যাবৎ রথযাত্রা পালন করে আসছেন। মাঝের পাড়া রমাপ্রসাদ মুখার্জি বাড়িতে থেকে হরিপুর মনসা তলায় রাখা রথে উঠে মাত্র এক হাত রথটান হয় নিয়ম রক্ষার্থে। এরপর বেনেপাড়া পার্থসারথী ভট্টাচার্য্যের অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়ি আগামী এক সপ্তাহের জন্য বাস করবেন।
যাওয়া এবং আসার সুবিধার্থে ট্রলি ভ্যানে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে ব্যবস্থা করেছেন এলাকাবাসী। ঠাকুরের আকার একটু ছোটো থাকার কারণে, কোলে করেই যাতায়াত করা হয়েছিলো এক কিলোমিটার পথ।
