দীঘায় বেড়াতে এসে পর্যটক এর মৃত্যু

সোশ্যাল বার্তা : দীঘায় বেড়াতে এসে পর্যটক এর মৃত্যু। মৃত পর্যটকের নাম কল্যাণ দাস বয়স ৪৮ বাড়ি ৩২ কেপি রায় লেন থানা চারু মার্কেট বন্ধুবান্ধবদের সঙ্গে গতকাল দীঘায় বেড়াতে আসেন। আজ সকালে ওলদিঘা সি হক গোলার ঘাটে অন্যান্য বন্ধুবান্ধবরা যখন গাড়োয়ালের উপরে বসে ছিলেন তখন কল্যাণ বাবু একাই সমুদ্রস্নানে নেমে যান । বেশ কিছুক্ষণ ধরে […]

Continue Reading

স্বামীর টোটো কেনার জন্য জমানো টাকা নিয়ে প্রেমিককের সাথে চম্পট দিল স্ত্রী

দেবু সিংহ,মালদা: টোটো কিনবে বলে লক্ষাধিক টাকা জমিয়েছিল স্বামী। দিল্লিতে সেলাই কারখানায় শ্রমিকের কাজ করে তিল তিল করে বাড়িতে টাকা পাঠিয়ে এই টাকা জমিয়েছিল স্বামী। কিন্তু ভাগ্যের কি করুন পরিহাস সেই জমানো টাকা এবং বাড়িতে রাখা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর […]

Continue Reading

শান্তিপুর তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে জাতীয় তাঁত দিবস উদযাপন

মলয় দে নদীয়া :-বাংলা ছিল সমগ্র “পৃথিবীর তাঁতঘর”। শান্তিপুরী ঘরানা ছিল তাঁর অন্যতম। সেই পরম্পরা কে বজায় রেখে আজ ৭ই আগস্ট, ২০২২”হস্তচালিত তাঁত দিবস”উপলক্ষ্যে ,রবিবার, সকাল ৯টায় সূত্রাগর ঘোষ মার্কেটের দ্বিতলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুর তাঁতবস্ত্র ব্যবসায়ী সমিতি ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর টেক্সটাইল কমিটির চেয়ারম্যান সৌমেন মাফদার, তাঁত গবেষক হরিপদ বসাক, বিধায়ক […]

Continue Reading

মহিলা গোষ্ঠীর সদস্যাদের দিয়ে বানানো কাপড়ের ব্যাগ ! প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের বার্তা

মলয় দে নদীয়া :-প্লাস্টিক বর্জন করতে এবার রাস্তায় নামলেন কাউন্সিলর। সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্য নিয়ে কাপড়ের ব্যাগ বিতরণ করলেন। নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, বিভিন্ন বাজারে ঘুরে সাধারণ মানুষের কে কাপড়ের ব্যাগ বিলি করলেন। প্লাস্টিক বর্জন করার উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক যে […]

Continue Reading

অর্ধ সমাপ্ত অবস্থাতেই শিল্পীর কারখানা থেকে প্রতিমা গেল মণ্ডপে 

মলয় দে নদীয়া :- দুর্গাপূজো এখনো ৫৫ দিন বাকি! ইতিমধ্যেই শান্তিপুর সৌরজ পালের মৃৎশিল্পর কারখানা শ্যামবাজার থেকে মাদুগ্গা ছেলে মেয়ে স্বামী সহ গোটা পরিবার গতকাল রাতেই রওনা দিলো ম্যাটাডরে করে । পথ এমন কিছু দূরের নয়! পাশের এলাকা ফুলিয়াতে। মা দুর্গার পরিবার অথবা পূজা উদ্যোক্তাদের কারোর সাথেই কোন রাগারাগি নয়। রং হওয়ার পরেই অসমাপ্ত অবস্থায় […]

Continue Reading

নদীয়ার কৃষ্ণনগরে মুক্তধারার ৪১তম আলোচনাসত্র

প্রীতম ভট্টাচার্য্য: কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা মুক্তধারার ৪১তম আলোচনাসত্র বসেছিল কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে। ৬ই আগস্ট ২০২২ (শনিবার) মুক্তধারা আয়োজিত এই আলোচনাসত্র শুনতে শহর এবং শহরলাগোয়া এলাকার বহু বিশিষ্টজন এসে উপস্থিত হয়েছিলেন। মুক্তধারার ৪১তম আলোচনাসত্রের বিষয় ছিল ‘এখন সব অলীক — কবি বিজয়লাল চট্টোপাধ্যায় এবং…’। আলোচক ছিলেন কবি বিজয়লালের আদর্শে গড়া, তাঁরই একান্ত অনুগত শিষ্য রামকৃষ্ণ […]

Continue Reading

নৌকাডুবিতে তলিয়ে গেল মাঝি সহ কৃষ্ণনগরের চার যুবক

মলয় দে নদীয়া :-  পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে নৌকাডুবিতে তলিয়ে গেলো মাঝি সহ কৃষ্ণনগরের চার যুবক , একজনের মৃত্যু ও একজন নিখোঁজ। জানা যায় শনিবার সন্ধ্যা নাগাদ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী চুপি ছাড়িগঙ্গা এলাকায় নৌকাডুবি.ঘটনায় মাঝিসহ পাঁচজন জলে তলিয়ে যায়। স্থানীয় মানুষদের তৎপরতায় দুজন ব্যক্তি ও মাঝিকে উদ্ধার করা হয়।বাকী দুজনের খোঁজ চলে। ঘটনাস্থলে এসে পৌঁছান পূর্বস্থলী […]

Continue Reading