একলা চলো রে” সাইকেলে চেপে অভিনব প্রচারে কলেজের অধ্যাপক 

মলয় দে নদীয়া:- মুর্শিদাবাদ জেলার  বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) বিভাগের প্রোগ্রাম অফিসার সুমিত ঘোষ, সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার প্রচারাভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে দিচ্ছেন […]

Continue Reading

কৃষ্ণনগর পৌরসভার ১৫নং ওয়ার্ডে চলছে কমিউনিটি কিচেন

রমিত সরকার ,কৃষ্ণনগর : করোনার ভয়‍াল আক্রমণে সারা বিশ্বজুড়ে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে আর এই সময়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া প্রান্তিক সমাজের মানুষেরা । লকডাউনে বহু মানুষের খাবারে সংকটে ভুগছেন। গত বৃহস্পতিবার থেকে নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে রায়পাড়া […]

Continue Reading

রানাঘাট পৌরসভার উদ্যোগে চালু করা শ্মশান অ্যাপস বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লকডাউনে

মলয় দে নদীয়া:-লকডাউন এর বেশ কয়েকমাস আগে নদীয়ার রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় চালু হয়েছিল শ্মশান অ্যাপস। প্রয়োজনের নিরীখে অনেকেই সেটি ব্যবহার করতেন । বতর্মানে চলছে লকডাউন আর এর জেরে, গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ায় গৃহবন্দী নিকট আত্মীয়গণ বিশেষ উপকৃত হচ্ছেন। ফলে জনপ্রিয়তা বাড়ছে এই অ্যাপসের। অনেকেরই দূরত্বের কারণে নিকট আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হওয়ার পাশে […]

Continue Reading

মে দিবস পালন ও ত্রাণ বিতরণ

নিউজ সকাল বার্তা : মালদা শহরের ২ নং গভমেন্ট কলোনি তে মে দিবস পালন ও ত্রাণ বিতরণ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের। মালদা শহরের ২ নং গভমেন্ট কলোনি এলাকার ৪ নম্বর ওয়ার্ডে মে দিবস পালিত হলো। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন ও বামফ্রন্টের সারা ভারত ফরওয়ার্ড ব্লক […]

Continue Reading

রক্তদান শিবির আয়োজনে সমবেত প্রয়াস

দেবু সিংহ ,মালদা : মালদা জেলার পাকুয়াহাট সমবেত প্রয়াসের এর উদ্যোগে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাকুয়াহাট ইন্দ্রিরা মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মালদা ব্লাড ব্যাঙ্কের রক্তের আকাল দেখা দিয়েছে। তারমধ্যে লকডাউন চলছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ৪২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডা: তুষার […]

Continue Reading

মে দিবসের সাত সকালে, গৃহবন্দী বাবা ছেলে দুই ইলেকট্রিক মিস্ত্রি , গুরুতর আহত ইলেকট্রিক্যাল যন্ত্রেই

মলয় দে নদীয়া :- আজ সকাল আটটা নাগাদ শান্তিপুর কুটির পাড়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা তাপস প্রামাণিক ছেলে তন্ময় প্রামানিক দুজনে মিলে ইলেকট্রিকের কার্টার মেশিন দিয়ে কাজ করছিলেন কাঠের দরজা বানানোর । এর আগে তারা ছোটখাটো ইলেকট্রিক্যাল কাজ কর্ম করলেও কাঠের উপযোগী যন্ত্রাংশ ছিলনা তাদের কাছে। অগত্যা ইলেকট্রিক্যাল কাটার সহযোগিতা নেন তারা। অত্যধিক চাপ পড়লে […]

Continue Reading

নক্ষত্রদের পতনে অভিনব শ্রদ্ধায় শিল্পীরা

নিউজ সোশ্যাল বার্তা : মনখারাপ করা শিল্পীমন। তারমধ্যে তিন নক্ষত্রপতন, দুজন অভিনেতা ও একজন খেলোয়ার। করোনায় ঘরবন্দী সকলে, শিল্পীদের রুজিতে টান তার মধ্যে এক অন্যরকম ভালোবাসার বিষাদ।একদিনে আমরা তিন নক্ষত্রকে হারালাম। তিনজন খুব কাছের মানুষ।, কিন্তু এরকম অবস্থায় ঘরে বসে সেই মহান শিল্পীদের স্মরণ করলো একদল ঘরবন্দী শিল্পী। কাঁচরাপাড়া নিবাসী রতন দে পাতার ওপর, কৃষ্ণনগরবাসী […]

Continue Reading

বৃষ্টি হলো কৃষ্ণনগরে গরমে স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর

রমিত সরকার,কৃষ্ণনগর: শহরে শ্রাবন এল অসময়ে। আজ কৃষ্ণনগরে বৃষ্টি ।লকডাউনকে উপেক্ষা করে মুষল ধারে নেমে পড়ল শহরের বুকে। বহুদিন ধরেই আকাশে বাতাসে মেঘেদের আনাগোনা হলেও বৃষ্টি হয়নি খুব একটা। আজ সকালে প্রথমের দিকে রোদ থাকলেও পরে হালকা ঝড়ো বাতাস জানান দেয় আসছে বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে যায়, পরিবেশের বদলায় রূপ । সৃষ্টি হয় বর্ষাকালের […]

Continue Reading

মেয়ের জন্মদিনে প্রান্তিকদের মধ্যাহ্নভোজের আয়োজনে  শিক্ষক 

মলয় দে নদীয়া;- শান্তিপুর শহরের নতুন পাড়ার বাসিন্দা সঞ্জিত ঘোষ এবং মন্দিরা ঘোষের একমাত্র কন্যা মেঘনা। আজ তার তৃতীয় জন্মদিন। গত বছর এই দিনে পাড়ায় বসবাসকারী দু:স্থদের সহযোগিতার মাধ্যমে পালিত হয়েছিল দিনটি। সঞ্জীব বাবু ও তাঁর স্ত্রী মন্দিরা দেবী দুজনে শিক্ষকতা করেন। সঞ্জীব বাবু এলাকার যুব সংগঠন ডি ওয়াই এফ আই র সঙ্গে যুক্ত। তাই […]

Continue Reading

আমবাগানে কোয়ারেন্টাইন সেন্টার বানালেন পরিযায়ী শ্রমিকরা

দেবু সিংহ ,মালদা :বাইরে থেকে ফেরা শ্রমিকদের একাংশ সচেতনতার অভাবে হোম কোয়ারান্টিনে যাচ্ছেন না এমনই অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ উঠেছে ভিন জেলা এবং ভিন রাজ্য ফেরত শ্রমিকদের একাংশ। কিন্তু মালদার কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোলকাতা থেকে ফেরত ৯ জন পরিযায়ী শ্রমিক নিজেরাই নদীর ধারে আমবাগানে কোয়ারেনটিন সেন্টার […]

Continue Reading