মোটর বাইক শোরুমে চুরি,এলাকায় চাঞ্চল্য

দেবু সিংহ,মালদা : পাঁচ মাসের মধ্যে আবার মোটরবাইক শোরুমে চুরি। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর ব্রিজ মোড়ে কেজিএন অটো সেন্টার নামে এক মোটরবাইক শোরুমে। চোর দেওয়াল কেটে শোরুমে ঢুকে কম্পিউটার সহ নানা সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। তিনটি সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার সিপিইউ ও পলিউশন মেশিন ভেঙে নষ্ট করে […]

Continue Reading

নদীয়ার জলেশ্বর মন্দিরের ইতিকথা

মলয় দে, নদীয়া ,:- প্রায় ৩৫০ বছর আগেও প্রচন্ড ক্ষরায় এলাকার ভক্তবৃন্দের মনস্কামনা পূর্ণ করে অঝোর ধারায় ঝরেছিল বৃষ্টি। সেই থেকেই জলেশ্বর। মহা শিবরাত্রি তিথিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় নদীয়ার সবথেকে প্রাচীন জলেশ্বর মন্দিরে জানা যায় । নদীয়ার শান্তিপুরের জলেশ্বর তেলিপাড়ার শিব মন্দির নদীয়া রাজ রুদ্র রায়ের কনিষ্ঠপুত্র রাম কৃষ্ণের জননী প্রায় আঠারো শতকের […]

Continue Reading

দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারাবাংলা দাবা প্রতিযোগিতা

দেবু সিংহ,মালদা: স্পার্ক মালদা জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনটির উদ্যোগে গতকাল দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারাবাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদায়। মালদা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সারাবাংলা এই দাবা প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল মালদা জেলা পরিষদ, মালদা জেলা প্রশাসন, ইংরেজবাজার পৌরসভা, পুরাতন মালদা পৌরসভা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান […]

Continue Reading

শিবরাত্রি উপলক্ষে লঙ্গরখানা যাত্রীদের দুধ, লস্যি ও ফল খাওয়ালো শিব ভক্তরা।

দেবু সিংহ,মালদা  : শিবরাত্রি উপলক্ষে সারারাত ধরে লঙ্গরখানা খুলে হাজার হাজার বোল বোম যাত্রীদের দুধ, লস্যি ও ফল খাওয়ালো শিব ভক্তরা। শুক্রবার শিবরাত্রি উপলক্ষে মালদা শহরে এয়ারভিউ কমপ্লেক্সে সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কের পাশে খোলা হয়েছিল লঙ্গরখানা। সন্ধ্যা ৭টা থেকে সেই লঙ্গরখানায় দুধ, লস্যি ও ফল খাওয়ানো হয় হাজার হাজার শিব ভক্তদের। এই পথ দিয়ে […]

Continue Reading

শান্তিপুর থানার অন্তর্গত বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে রাতের অন্ধকারে অবৈধ গাছ কাটা চলছে

মলয় দে নদীয়া: নদীয়া জেলার-শান্তিপুর ব্লকের অন্তর্গত বাহাদুরপুর ফরেস্ট জেলার মধ্যে অন্যতম। প্রায় ১৮০০ বিঘা জমিতে গহন বন। লোকালয় থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সাপ ছাড়া হয় এখানে। এক কথায় বন্যপ্রাণীদের অবাধ শান্তিপূর্ণ বিচরণভূমি। কিন্তু গাছ মাফিয়াদের থাবা এখানেও গ্রাস করেছে বহুদিন থেকে। এলাকাবাসীর অভিযোগ প্রায়ই রাস্তার ধারে খানিকটা দূরে বনের মাঝে নিয়মিত বসে জুয়ার ঠেক […]

Continue Reading

স্পর্শের জিয়ন কাঠিতে মনুষ্যত্বের বিকাশ: হার না মানার কাহিনী

প্রীতম ভট্টাচার্য: আমরা যারা প্রতিদিন কোনো না কোনো কারণে নিজেদের কে মৃত্যুর পথে ঠেলে দিই। তখন ভালোবাসার স্পর্শে কোথাও যেনো মৃত্যু ঘুরে দাঁড়ায়। বলে ! বাঁচতে হবে, এখনও সময় হয়নি! ছেলেটির অন্যায় আবদার অমান্য মেয়েটির, ফলস্বরূপ জানালা দিয়ে মুখে আ্যসিড! ছেলেটির মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে বুকের হাড় ভেঙে খন্ড খন্ড । তখনও বেঁচে থাকাটা ক্ষীন। […]

Continue Reading

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার কল্যাণী সেন্ট্রাল পার্কে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । গতকাল মহাসমারোহে বাংলাদেশে পালিত হল এই দিনটি। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে শহীদ হন সালাম,বরকত,রফিক,জব্বার শফিউর সহ তরতাজা যুবক । তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের […]

Continue Reading

শিবরাত্রি পালন

রমিত সরকার, নদীয়া : আজ শিবরাত্রী। ফাল্গুনের এই শিব চতুর্দশী তিথিটিই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকের ধারণা এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণ অনুসারে এই দিনটিতেই শিব ও পার্বতীয় বিয়ে হয়েছিল। আজ বিকালে শিবচতুর্দশী তিথি শুরু হওয়ার সাথে সাথেই ভক্তের ভীড় জমে ওঠে মন্দিরগুলিতে। নদীয়া জেলার কৃষ্ণনগরের বেলেডাঙা গৌড়ীয় মঠে স্থানীয় অধিবাসীরা […]

Continue Reading

আন্তর্জাতিক ভাষা দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভার ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ড কমিটি

দেবু সিংহ,মালদা: আন্তর্জাতিক ভাষা দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভার ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ড কমিটি। শুক্রবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু তিওয়ারি। এছাড়াও ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ওয়ার্ড কমিটির সদস্য ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। […]

Continue Reading

পাড়ার পুকুরে চান করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের

মলয় দে নদীয়া :-নদীয়া শান্তিপুর দালাল পাড়া লেনের দু নম্বর কলোনি নোয়াখালী পাড়ার পুকুরে চান করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের । সূত্রের খবর, চার বন্ধু একসাথে স্নান করতে যায় বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পুকুরে । কিছুক্ষণ পরে দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে আর দুই বন্ধু তারপরেই তারা বাড়িতে এসে খবর দেয় ঘটনাস্থলে […]

Continue Reading