জ্বালানি সাশ্রয় নিয়ে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে সচেতনতামূলক মিছিল

দেবু সিংহ, মালদা : জ্বালানি সাশ্রয় নিয়ে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক মিছিল। জানা যায় মালদা শহরের গৌড় রোড পেট্রোল পাম্প থেকে এই মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। জ্বালানি সাশ্রয় নিয়ে সচেতনতামূলক এই মিছিলে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পেট্রোল পাম্পের কর্মীরা। এছাড়াও সচেতনতামূলক মিছিলে […]

Continue Reading

ডেঙ্গু জ্বর সম্বন্ধে সচেতনতা ও সাবধানতা

নিউজ সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ১ নং ব্লকের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট ডেঙ্গু সচেতনতা, তামাকজাত দ্রব্য সচেতনতা, করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতাসহ বিভিন্ন কাজ সুদক্ষভাবে করে চলেছে। তার মধ্যে একটি অন্যতম হল, ডেঙ্গু জ্বর সম্বন্ধে সচেতনতা ও সাবধানতা। ইতিমধ্যে ২০১৯-র সেপ্টেম্বর মাসে এবিষয়ে একমাসব্যাপী বাড়ি বাড়ি সচেতনতা কর্মসূচি সম্পন্ন […]

Continue Reading

কালিয়াচকের পুষ্প প্রদর্শনী

দেবু সিংহ, মালদা :-‌মালদা জেলার ফুলমেলাকেও হার মানায় কালিয়াচকের প্রত্যন্ত এলাকার ফুল মেলায়। জেলা ফুল মেলায় প্রায় দেড় হাজার টব অংশ নিয়ে থাকে। বৈষ্ণবনগর এলাকার এই ফুল মেলায় প্রায় ৪ হাজার টব অংশ নিয়ে থাকে। এবার এখানকার নজর কেড়েছে ১৫ কেজি ওজনের মূলো। ১ কেজি ২ কেজি নয়, একেবারে ১৫ কেজি ওজনের মূলো!‌ বিস্ময়কর মুলোটি […]

Continue Reading

মালদা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

মালদা ১২ ফেব্রুয়ারি ঃ হঠাৎ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র। পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।নিয়মিত চিকিৎসকেরা হাসপাতলে আসেন না এমন অভিযোগ তোলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনেরাও। বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক।নিয়মিত চিকিৎসকের হাসপাতালে আসেন কিনা এবং হাসপাতালে […]

Continue Reading

দুই বছরের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ

দেবু সিংহ,মালদা: দুই বছরের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল কাকা ও কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বেগমগঞ্জ গ্রামের। মৃত শিশু পুত্রের নাম আদর্শ মন্ডল। মৃত শিশুর মা জানান আজ সকালে জমিতে কাজে গিয়েছিলেন। বাবা ভিন রাজ্যে কাজ করেন। তাই বাড়িতে একাই ঘুমন্ত অবস্থায় ছিল তাঁর ছেলে।কাজ সেরে বাড়ি ফিরতেই ঘুমন্ত […]

Continue Reading

পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের অভিযোগ

দেবু সিংহ, মালদা : পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের অভিযোগ। মঙ্গলবার সাতসকালে পুলিশ লাইন এলাকায় পুলিশের পোশাক পড়ে টোটো থামিয়ে এক মহিলার কাছ থেকে সোনার অলংকার ছিনতাই করে পালানোর অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ লাইন এলাকায়। মালদা শহরের গৌড় রোডমোরে বসবাস করেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে […]

Continue Reading

বিয়ের পিঁড়িতে N.R.C – র প্রতিবাদ

প্রীতম ভট্টাচার্য : মাঘ মাস বিয়ের মাস। পরিকল্পনা চলছিলো দুই বাড়িতেই।তাড়াতাড়ি দুটো হাত এক করতে হবে। হৃদয়ে প্রজাপতি ডানা মেলে উড়বে। কৃষ্ণনগরের নগেন্দ্রনগরের বাসিন্দা রাজকুমার প্রামানিকের একমাত্র পুত্র সুজাত প্রামানিক ও চাকদহ এলাকার পাত্রী শাশ্বতী দাসের বিয়ের আসরে এন, আরসি বিরোধী পোষ্টার। সুজাত ৭ নংওয়ার্ডে ডি,ওয়াই, এফ, আই – এর সদস্য আর শাশ্বতী এস,এফ, আই […]

Continue Reading

বিশ্বনাথ ঝা মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনাল

দেবু সিংহ,মালদা: হরিশ্চন্দ্রপুর সুলতান নগর ক্ষিতিমোহন সেন ক্লাব লাইব্রেরির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বনাথ ঝা মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিন সুলতাননগর ক্ষিতিমোহন সেন ক্লাবের ময়দানে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি একাদশ ও বহরমপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে বহরমপুর একাদশ সব উইকেট খুইয়ে ১১৩ রান তোলে। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট […]

Continue Reading

টোটো চালকদের বিভিন্ন দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন

দেবু সিংহ,মালদা: টোটো চালকদের বিভিন্ন দাবি নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলো মালদায় বাম পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা। সোমবার দুপুর ১ টা নাগাদ, মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা। নেতৃত্ব দেন বাম নেতা কৌশিক মিত্র, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম, মুকুল কর্মকার, নিখিল দাস সহ অন্যান্যরা।তাদের দাবি, অন্যায় ভাবে […]

Continue Reading

বিজেপি- তৃণমূল সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন অব‍্যাহত

দেবু সিংহ, মালদা : বিগত শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছেিল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে দু পক্ষের দুজন আহত হয়েছিল। দুপক্ষেরই থানায় অভিযোগ করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঘটনায় বিজেপি কর্মীরা গ্রেফতার না হওয়ায় অনির্দিস্ট কালের জন‍্য সোমবার ধর্ণা অবস্থান করল চাঁচল কলেজ তৃণমূল ছাত্রপরিষদ সংগঠন। এদিন চাঁচল […]

Continue Reading