লকডাউন উপেক্ষা করে ১১০ কিমি দূরে রায়গঞ্জে এক অসুস্থ মহিলাকে রক্তদান শিক্ষকের

দক্ষিণ দিনাজপুরঃ প্রয়োজনীয় অতি বিরল বি নেগেটিভ রক্তের অভাবে বিপন্ন রোগীর জীবন বাঁচাবার জন্য ৮ই আগস্ট, সম্পূর্ণ লক-ডাউনের দিনে নিজের বাসস্থান বালুরঘাট থেকে ১১০ কি.মি. দূরে রায়গঞ্জে ছুটে গিয়ে রক্তদান করে অনন্য নজির গড়লেন পেশায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সমাজসেবী শ্রী বিভাস দাস। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত-শহর হিলির বাসিন্দা বিধবা এক গৃহবধূ শ্রীমতী মিলন […]

Continue Reading

স্বামী বিবেকানন্দ সেবা সংঘ-এর পক্ষ থেকে দুঃস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান ও হুগলি: বাঁশবেড়িয়া স্বামী বিবেকানন্দ সেবা সংঘ-এর পক্ষ হতে বাগিলা অঞ্চলের দুঃস্থ পরিবারের থেকে সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে তিন কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক অনুদান তুলে দেয়া হল। শশীনাড়া গ্রামের ভ‍্যান চালকের ছেলে সোমেশ্বর দাস মাধ‍্যমিকে ৬৭৭ নম্বর প্রাপ্ত, শশীনাড়া গ্রামের পিতৃহারা ভূমিহীন পরিবারের ছেলে সুদীপ্ত দাস উচ্চ মাধ‍্যমিকে […]

Continue Reading

ভারত ছাড়ো আন্দোলনের সূচনার শুভক্ষণের স্মৃতিচারণা এবং শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন 

মলয় দে, নদীয়া:- ১৯৪২ সালের ৯ আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত হওয়া শুরু হয় । ১৮ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি এই উদ্দেশ্যে একটি ভাষণে বলেন “করেঙ্গে ইয়া মারেঙ্গে”। সুচেতা কৃপালিনী, ঊষা মেহতা, কনক লতা বড়ুয়া, ভোগেশ্বরী দেবী, অরুনা আসফ আলি, রানী চন্দ্র, এলা দত্ত ,সুনিতা সেন, […]

Continue Reading

১৫ই আগস্ট এর আগে বাজারে তেরঙ্গা মাস্কের চাহিদা

মলয় দে, নদীয়া:- ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রতিবছরই নেতাজির মূর্তিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করে থাকেন দেশের সমস্ত সরকারি, বেসরকারি, অফিস সহ অন্যান্য সংস্থা ও দেশের সাধারণ নাগরিকেরা। এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে হয়তো শুধুমাত্র পতাকা উত্তোলন ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কাটছাঁট হবে। তবুও এরই মধ্যে স্বাধীনতা দিবসের আগে মাস্ক […]

Continue Reading

বিশ্ব আদিবাসী দিবস পালন করল গাজোল থানার পুলিশ

দেবু সিংহ ,মালদা:- সারা রাজ্যের পাশাপাশি “বিশ্ব আদিবাসী দিবস” পালন করল গাজোল থানার পুলিশ। বামনগোলা মোড়ে বীর শহীদ সিধু,কানু,বিরসা,মুন্ডার মূর্তিতে মালা দিয়ে ও পুষ্পার্ঘ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানান পুলিশ কর্তারা। পাশাপাশি এই বিশেষ দিনে আদিবাসীদের বেশ কিছু বিশিষ্ট মানুষদের ফুলের তোড়া,বস্ত্র এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা […]

Continue Reading

ইটাহারের অনুষ্টানে আদিবাসী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল প্রশাসন

রায়গঞ্জঃবিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। এদিন ইটাহার হাই স্কুল মাঠে ইটাহার ব্লক প্রশাসনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যাক্তিদের স্বাগত জানানো হয়। প্রদীপ প্রজ্বলন ও বিরসা মুন্ডা, সিধু ও কানহুর ছবিতে মাল্য প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর […]

Continue Reading

আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে উদ্যোগী দিশারী

মলয় দে নদীয়া: ১৯৯৪ সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি। বিশ্বের ৯০ টি দেশের ৩০ থেকে ৩৫ কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ উদযাপন করে থাকেন আজকের এই দিনটি। ভারতের স্বাধীনতা সংগ্রামে সিধু ,কানু ,চাঁদ, ভৈরবের সশস্ত্র বিপ্লব ইংরেজদের রাতের ঘুম কেড়ে ছিলো এক সময়। ১৭৯৩ সালে লর্ড […]

Continue Reading

নিষিদ্ধ পল্লীতে স্যানিটাইজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি বিলাস

মলয় দে, নদীয়া :- করোনা সংক্রমণ রুখতে এক সময় চালু হয় লক ডাউন ।নদীয়ার শান্তিপুরের নিষিদ্ধ পল্লীতে লকডাউন শুরু থেকেই প্রকৃতি বিলাসের সদস্যরা নিয়মিত খোঁজ রাখতেন যৌনকর্মীদের। সরকারি এবং স্বাস্থ্য সম্পর্কিত নানান বিধি-নিষেধ তাদের সরলীকরণ করে বোঝাতে সক্ষম হয়েছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । গোষ্ঠী সংক্রমনের কথা মাথায় রেখেই যৌনকর্মীরা কর্মবিরতি ঘোষণা করেছিলেন বেশ কিছুদিনের জন্য। […]

Continue Reading

কালিয়াগঞ্জে প্রচুর পরিমান এলপিজি গ্যাসের সিলিন্ডার সহ ধৃত ১ ব্যবসায়ী

রায়গঞ্জঃদু – একটি নয়, মোট ১০২টি লাইট পেট্রোলিয়াম গ্যাসের (রান্নার গ্যাস সিলিন্ডার) সমেত এক ব্যাক্তিকে আটক করলো রায়গঞ্জ জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। শুক্রবার রাতে কালিয়াগঞ্জের মহেশপুর বাজার এলাকা থেকে পুলিশ আটক করে এই অবৈধ রান্নার গ্যাসের কারবারিকে। ধৃত ব্যাক্তির নাম এমাজুদ্দিন সরকার (৪২)। ধৃত ব্যবসায়ীর বাড়ি কালিয়াগঞ্জের মহেশপুর বাজার এলাকায়। জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের […]

Continue Reading

ড্রোন উড়িয়ে লকডাউন পরিস্থিতির নজরদারি চালালো মোথাবাড়ি থানার পুলিশ

দেবু সিংহ মালদা: ড্রোন উড়িয়ে লকডাউন পরিস্থিতির নজরদারি চালালো মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার সকাল থেকে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নেওয়া হয়। বাঙ্গিটোলা এলাকা থেকে পঞ্চনন্দপুর, মোথাবাড়ি স্ট্যান্ড, চৌরঙ্গী স্ট্যান্ড সহ একাধিক এলাকায় জমায়েত রয়েছে কিনা এবং লকডাউন কেউ অমান্য করছে কিনা, তারও তদারকি করে পুলিশ । অধিকাংশ ক্ষেত্রেই এই তদারকি ড্রোনের মাধ্যমে […]

Continue Reading