লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার নদীয়ায়

মলয় দে, নদীয়া :- আজ সকালে নদীয়া শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায় মনোজ প্রামাণিকের বাড়ি থেকে উদ্ধার হয় একটি প্রমাণ সাইজের লুপ্তপ্রায় কচ্ছপ । মনোজ বাবু জানান গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাশ থেকে আসার সময় ধুলো মাখা অবস্থায় দেখে কচ্ছপটিকে। এরপর বাড়িতে একটি অল্প জলপূর্ণ পাত্রে রেখে দিয়ে ফোন করে […]

Continue Reading

দ্রুত নিয়োগের দাবিতে রাজপথে মিছিল হবু শিক্ষকদের

দেবু সিংহ , মালদা: দ্রুত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ মালদা জেলা কমিটি। এই মর্মে আজ হবু শিক্ষকরা মালদা টাউন হলের সামনে জমায়েত হয়ে এক মিছিলে অংশ নেন। এই মিছিলে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের হবু শিক্ষকেরা হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে শহরের রাজপথে […]

Continue Reading

প্রবীণ নাগরিকদের জন্য “সাঁঝের সাথী” পরিষেবা চালু করল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট

মলয় দে, নদীয়া:- একসময় একজন সদা কর্মচঞ্চল সারাদিন নিজের শরীরের খেয়াল না রেখেই পরিবার সদস্যদের ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রমের উপার্জন করেছেন! এটিএম মেশিনরুপি সেই মানুষটাই আজ বৃদ্ধ।অন্যজন নিজের কোন সুপ্তপ্রতিভাও বিকাশ ঘটাতে পারেননি সন্তানসন্ত্রতির ভবিষ্যতের কথা ভেবে, সাজগোজ সখ আহ্লাদ সমস্তটাই জলাঞ্জলি দিয়েছেন! সংসারের সুখের জন্য। অবশ্য তখন তিনি ছিলেন রমণী আজ হয়েছেন বৃদ্ধা। […]

Continue Reading

তৃণমূল নেতার সাহায্যে বিয়ের পিঁড়িতে বসছে মালদার রুবিনা

দেবু সিংহ ,মালদা: মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার খন্তা গ্রামের বাসিন্দা রুবিনা খাতুন। দারিদ্রতার কারণে ১৯ বছর বয়সী এই যুবতীর বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আজ  বিয়ে রুবিনার । কিন্তু বিয়ের জন্য যতটুকু টাকা পয়সার দরকার কিছুই নেই তাদের কাছে। কিভাবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না তারা। রুবিনার […]

Continue Reading

পথশ্রী প্রকল্পের” তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য সাংবাদিক সম্মেলন করলেন নদীয়া জেলা শাসক এবং জেলা সভাধিপতি

মলয় দে নদীয়া:-মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প পথশ্রী। আর সেই প্রকল্প রাজ্যের বিভিন্ন বিধানসভায় গত ১লা অক্টোবর থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। নদীয়া জেলায় মোট ২০৯ টি রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় পড়েছে। এই রাস্তাগুলি ৩৫২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে।  গতকাল শনিবার নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল এবং জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু সাংবাদিক সম্মেলন করে এই […]

Continue Reading

নদীয়ার শান্তিপুর শহরে ভাঙ্গনকবলিত মানুষের পাশে প্রাক্তন কাউন্সিলরের স্বামী

মলয় দে নদীয়া: জনপ্রতিনিধির ঠিকঠাক দেখা না মিললেও এর আগেও একাধিকবার নদীয়ার শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের চরসারাগর এলাকায় শান্তিপুরে গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকার মানুষের খুব বেশি সহযোগিতা করতে না পারলেও বিপদের দিনে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রীতি প্রামাণিকের স্বামী বৃন্দাবন প্রামাণিক। কাউন্সিলর মেয়াদ শেষ হলেও এবারেও তার ব্যতিক্রম হলো না! শনিবার […]

Continue Reading

নদীয়ায় উদ্ধার পক্ষীশ্রেণীর”সোয়াম্ফেন”, ময়ূর ভেবে ভীড় এলাকাবাসীর

মলয় দে, নদীয়া:- সাত সকালে ময়ূর দেখতে নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত খাস পাড়ায় ভিড় করেছিলেন অনেকেই ময়ূর ভেবে। ওই এলাকায় বসবাসকারী জাহিদুল শেখ গতকাল সকালে একটু দূরে বাইপাস মোড়ে নিজস্ব চায়ের দোকানে যাওয়ার সময় খেয়াল করেছে অদ্ভুত ধরনের এই পাখিটি রাস্তার পাশে রয়েছে, খানিকক্ষণ লক্ষ্য করার পর দেখতে পায় পাখিটি উড়তে সক্ষম নয়, তবে […]

Continue Reading

কৃষ্ণনগরে নদী বাঁচাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেমিনার

সোশ্যাল বার্তা : বতর্মানে জলঙ্গীর চেহারা খুবই খারাপ কচুরিপানা আর শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। অন্যদিকে বিভিন্ন পূজার ঘট, ফুল,মালা এখনও অনেকে ফেলেন নদীতে । আগের মত স্রোত নেই এই জলঙ্গী নদীতে। সেই জলঙ্গী ‘বাঁচাতে’ এবার এগিয়ে এল নদীয়ার কৃষ্ণনগরের “জলঙ্গী নদী সমাজ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । শুক্রবার কৃষ্ণনগরের মিত্রতা লজে ‘নদী বাঁচাতে’ প্রযুক্তিকে ব্যবহার […]

Continue Reading

দেশলাই এর কাঠি দিয়ে তাজমহল বানিয়ে চমক পড়ুয়ার

সোশ্যাল বার্তা : দেশলাই এর কাঠি দিয়ে তাজমহল বানিয়ে চমকে দিল কৃষ্ণনগরের সহেলী পাল । ২২ বছরের এই শিল্পী কৃষ্ণনগরের বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কন্যা । স্নাতকোত্তর স্তরে ইংরেজি নিয়ে পড়াশোনা করা নদীয়া জেলার কৃষ্ণনগরের সহেলী পাল লক ডাউনের সময় থেকেই গৃহবন্দী । ঠিক এই সময়েই নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর পরিকল্পনা করে […]

Continue Reading

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন

দেবু সিংহ ,মালদা : মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হলো। এই মর্মে শুক্রবার বৃন্দাবনী মাঠ সংলগ্ন গান্ধীজীর মূর্তিতে মাল্যদান এর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার অন্যান্য […]

Continue Reading