১০৫ বছর বয়সে, দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির সঙ্গে অংশগ্রহণ করা গঙ্গাধরের জীবনাবসান

মলয় দে নদীয়া :- দুঃখ নয় ! আনন্দের সাথে পরলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্নের কথা সাত ছেলে সহ নাতি-নাতনিদের জানিয়েছিলেন, নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর বাবলাবন এলাকার প্রচণ্ড মানসিক শক্তিসম্পন্ন গঙ্গাধর বিশ্বাস । উল্লেখ্য ২০১৬ সালে গঙ্গাধর বাবুর বয়স ১০০ বছর পূরণ হতেই জি বাংলার এক অন্যতম এপিসোড দাদাগিরিতে মহারাজ সৌরভ গাঙ্গুলীর ডাক […]

Continue Reading

মায়ের কাছ থেকে টাকা নিয়ে মদপান নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

দেবু সিংহ,মালদা :-জোর করে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে মদপান করে নিজের শোয়ার ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮.৩০ টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। মৃত যুবকের নাম ইসলিম আলি (২০)। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।যুবকের […]

Continue Reading

সবুজ ফেরাতে কাঁঠালের পাতা দিয়ে চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ১০৬ তম জন্মবর্ষে শ্রদ্ধার্ঘ্য  

সোশ্যাল বার্তা : সাধনা মানুষকে নিয়ে যেতে পারে অনেক দূরে। জন্ম-মৃত্যুর আড়ালে যেমন প্রতিনিয়ত ঢাকা পরে মানুষের অস্তিত্ব, তেমনি কিছু একনিষ্ঠতা, কিছু সাধনা, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর তীব্র স্পৃহা মানুষকে বাঁচিয়ে রাখে তার মৃত্যুর পরেও। তেমনই এক সাধকের নাম, নাম জয়নুল আবেদিন।জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর বর্তমান বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবার নাম […]

Continue Reading

নবান্ন বা বাউনি! শীতকালে এই এলাকায়  এখনো দেখা মেলে ঢেঁকির জানুন ঢেঁকির বিস্তারিত ..

মলয় দে, নদীয়া:- প্রায় ছয় ফুট লম্বা কাঠের গুড়ি দিয়ে তৈরি ঢেঁকির অগ্রভাগে মাথার কাছাকাছি দেড় ফুট লম্বা মনাইয়ের মাথায় পরানো থাকে লোহার রিং যা আঞ্চলিক ভাষায় “চুরণ”অর্থাৎ আঘাত করার অংশ। বিপরীত ক্ষেত্রে চুরণ যেখানে বারবার ধাক্কা দেয়, সেই অংশের নাম গর! সেটিও কাঠের তৈরি মাটিতে পোঁতা থাকে। ঢেঁকির একেবারে পেছনে লেজ বিশিষ্ট চ্যাপ্টা অংশে […]

Continue Reading

লাইন দিয়ে নিজের পাড়ার শিবির থেকে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহে মুখ্যমন্ত্রী

রমিত সরকার: রাজ্যজুড়ে লাইনে দাঁড়িয়ে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড নিতে দেখা গিয়েছে বাংলার সাধারণ জনতাকে। এবার সেই তালিকায় যোগ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে নিজের পাড়ার শিবির থেকে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্ড হাতে নিয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি একজন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সঙ্গেই কার্ড নিলাম।” মঙ্গলবার হরিশ […]

Continue Reading

বিরল গ্রুপের রক্ত পেয়ে জীবন বাঁচল ৫ দিনের শিশুর

মলয় দে নদীয়া :-নদীয়ার করিমপুর থানার পাড়ার ৫ দিনের নবজাতক ছোট্ট সাকিব এর  জন্ডিসের লক্ষণ দেখা দিলে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সাকিবের শরীরের অবনতি ঘটলে, আইসিইউ তে নিয়ে যান চিকিৎসকরা। চিকিৎসকরা সাকিবের পরিবার’কে জানান সাকিবের রক্তের প্রয়োজন অতি শীঘ্রই সাকিবের জন্য এক ইউনিট রক্ত যোগাড় করতে হবে নইলে সাকিব’কে বাঁচানো যাবে […]

Continue Reading

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন টোটো ভাড়া মুকব, মুখ্যমন্ত্রীর নাম বলতে পারলেই ফ্রিতে লজেন্স  

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া গ্রামে মিলন ঘোষ , পেশায় টোটো চালক। প্রতিদিনই গাড়ির সামনে লাগানো বিশ্বকর্মা, তারা মা, এবং দিদির ছবিতে ধুপ ধুনো পুজো দিয়ে তবেই নিয়মিত ভাড়ায় বের হন তিনি। দিদি অর্থাৎ মমতাদি ! ১৯৯৮ সালের পর থেকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, রাইটার্স বহু আন্দোলনের সহযোদ্ধা। টোটোর যাত্রীদের, মগজ ধোলাইয়ের কাজ করেন, যাত্রাপথে […]

Continue Reading

নদীয়ায় পালিত হলো সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি

মলয় দে নদীয়া :-আজ মা সরদার জন্ম জয়ন্তী পালন করা হলো ১৬৮ তম জন্ম তিথি। নদীয়ার রানাঘাট স্ট্যান্ড রোডে রামকৃষ্ণ সারদা সেবা মন্দিরে  ।সকালে মঙ্গল আরতি তারপর পূজাপাট দুপরে ভোগ নিবেদন করা হয়। এরপর সারদা মায়ের জীবন দর্শন আলোচিত হয়। বেলুড় মঠের মতন নিয়ম নিষ্ঠা মেনেই পুজো পাঠ করা হয় । অন্যদিকে বাগআঁচড়া রামকৃষ্ণ সারদা […]

Continue Reading

নদীয়ায় সিভিল ডিফেন্স কর্মীদের আন্দোলন অব্যাহত জমা হলো স্মারকলিপি

মলয় দে নদীয়া :-কর্মে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সোমবার দুপুরে কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। তাদের দাবি, করোনা বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে নির্বাচনের সময় পুলিশ প্রশাসন সহ অন্যান্য সরকারী দপ্তরের স্থায়ী কর্মীদের মত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন তাঁরা। কিন্তু কাজ শেষ হয়ে গেলে বিনা নোটিশে বারংবার বসিয়ে রাখা […]

Continue Reading

নদীয়ায় পিকআপভ্যানের সাথে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত আরোহীরা

মলয় দে, নদীয়া :-ছোট চারচাকা প্রাইভেট গাড়ির সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে গুরুতর আহত হলেন আনুমানিক আঠারো জন ব্যক্তি।ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় বাদকুল্লা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকিদের ও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় […]

Continue Reading