গাজলে বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

দেবু সিংহ,মালদা: বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অনিল সরকার বয়স (৫০) বছর। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মালদা জেলা গাজোল থানা কৃষ্ণপুর এলাকায়। পরিবারের রয়েছে স্ত্রী ফাল্গুনী সরকার ও দুই ছেলে মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকালকে বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সময় পেছন দিক থেকে […]

Continue Reading

শ্রমিকদের ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর এর হলদিয়ার দেউলপোতা অঞ্চল এ শনিবার সকাল ১১ টা  নাগাদ হলদিয়া মেছাদা রাজ্য সড়ক এর পাশে ভুঁইয়া পলি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। শ্রমিকরা দাবী করেন শ্রমিকদের মালিক মনগড়া বেতন দিচ্ছে, সরকারিভাবে যে বেতন হওয়া উচিত তা দিচ্ছে না । এই প্রসঙ্গে হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি  […]

Continue Reading

মাঝরাতে সাটার ভেঙে দোকান লুটপাট দুষ্কৃতীদের

পূর্ব মেদিনীপুর: শুক্রবার গভীর রাতে পটাশপুর থানার খাড় মিনি বাজারে অবস্থিত ভূষিমাল,ও চা দোকান সহ মোট তিনটি দোকানে চুরির ঘটনা ঘটল। সাত সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়কগাছ ব্যবসায়ী মহলে। ভূষিমাল ব্যবসায়ী এসে দেখে দোকান ভাঙা, লুটপাট হয়েছে দোকানের মালপত্র, এবং ক্যাশবাক্স থেকে কয়েক হাজার টাকা উধাও, এমন একই ঘটনা ঘটে পাশের দোকানেও । সাতসকালে […]

Continue Reading

ভ্যাকসিনের জন্য নিশিযাপন ! দুর্ভোগ কবে কমবে প্রশ্ন আমজনতার  

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে করোনা প্রতিষেধক এর দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ১২ ঘণ্টা আগে থেকে লাইনে বৃদ্ধ-বৃদ্ধা ও তাদের পরিবারের। বেশ কয়েকদিন প্রতীক্ষার পর অবশেষে গতকাল বিকালে যখন, হাসপাতাল গেটে নোটিশ পড়লো, আজ শনিবার সকাল ১০ টা থেকে দেওয়া হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেওয়ার পর কভিশিল্ডের দ্বিতীয় […]

Continue Reading

রামকৃষ্ণ মিশন আশ্রম এবং প্রাক্তনীদের উদ্যোগে হাসপাতালের রোগী এবং তাদের পরিবার পরিজনদের খাবার বিতরণ

দেবু সিংহ,মালদা:মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং তাদের পরিবার পরিজনদের জন্য শুক্রবার রাতের আহারের ব্যবস্থা করল রামকৃষ্ণ মিশন আশ্রম এবং প্রাক্তনীরা। যেহেতু এখন আংশিক লকডাউন চলছে, সন্ধ্যা সাতটার পর হোটেল দোকান সব বন্ধ। রোগীদের পরিজনেরা কোথাও খাওয়ার পাবেন না। সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা রোগীর পরিজনদের। তাদের কথাভেবে এদিন রাতের আহারের ব্যবস্থা করা […]

Continue Reading

টাওয়ার থেকে পড়ে আহত বাজপাখি !  এলাকাবাসী তুলে দিল বনদপ্তরের হাতে

মলয় দে,নদীয়া : নদীয়া জেলার শান্তিপুর শহর অন্তর্গত বাবলা গোবিন্দপুর নতুন বাজার এলাকা থেকে শুক্রবা উদ্ধার করা হয়েছে একটি আহত বাজপাখি । প্রাথমিক ভাবে জানা যাচ্ছে গোবিন্দপুর নতুন বাজার এলাকায় একটি মোবাইল সিগন্যাল টাওয়ার রয়েছে বিকাল পাঁচটা নাগাদ উঁচু থেকে নিচে একটি টিনের ডোঙাতে হঠাৎই পড়ে যায়। এরপর বাজপাখিটি ঐ অঞ্চল থেকেই উদ্ধার করে স্থানীয় […]

Continue Reading

ভাইরাস ধ্বংসকারী মাস্ক !  গুগল বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান পেল বাংলার মেয়ে দিগন্তিকা বোস এর কাজ

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান : ভাইরাস ধ্বংসকারী মাস্ক !  গুগল বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান পেল বাংলার মেয়ে দিগন্তিকা বোস এর কাজ। এবার সরাসরি বাংলার কন্যাশ্রীর বিশ্ব জয়! বিশ্বের প্রথম দশে স্থান ! গুগল আর্টস অ্যান্ড কালচার – উচ্চ-রেজোলিউশন চিত্র ও ভিডিও আকারে বিশ্বজুড়ে বিশ্ব সেরা শিল্পকর্ম পন্য এবং সাংস্কৃতিক নিদর্শন গুলির সংরক্ষণ […]

Continue Reading

নদীয়া জেলা প্রশাসনের বড়সড় রদবদল

মলয় দে, নদীয়া:- ভোট পরবর্তী সময়ে বড়োসড়ো রদবদলে লক্ষ্য করা গেলো নদীয়া জেলায়। জেলার কৃষ্ণনগর উত্তর পুলিশ ডিস্ট্রিক্ট এবং রানাঘাট দক্ষিণ পুলিশ ডিস্ট্রিক্ট একই সাথে রদবদল হলো এসপি পদে। এসপি পদে আসানসোল থেকে আই পি এস ঈশানী পাল আসলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে , অন্যদিকে রানাঘাটের এসপি হিসেবে আসলেন আইপিএস সায়ক দাস। একই সাথে, জেলা প্রশাসক […]

Continue Reading

শহর স্যানিটাইজারের খানিকটা দায়িত্ব কাঁধে তুলে নিলো শহরের তরুণরাই

মলয় দে, নদীয়া :- সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তরুণ আইনজীবী পলসন ঘোষ শান্তিপুরের “ইচ্ছে পরিবারে” র সহযোগিতায় শুক্রবার শান্তিপুরের বেশকিছু জনবহুল এলাকা, বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় স্যানিটাইজেশন করলো। কোন কাজই ছোট নয় তা মনে করেই এক ঝাঁক যুবকের মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মযজ্ঞই প্রমাণ করে তাদের মানুষের পাশে থেকে কাজ করার সদিচ্ছা। যা আজ […]

Continue Reading

করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছালেন “মানুষের পাশে আমরা” সংস্থার সদস্যরা

অতনু ঘোষ,পূর্ব বর্ধমান : মানুষের পাশে আমরা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে  মেমারি ২নং ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের বড় গ্রামের যে ৭ টি পরিবার এর বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের হাতে বেশকিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন মানুষের পাশে আমরা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এবং বড়গ্রাম তৃণমূল কংগ্রেস এর কর্মীরাও এর সাথে সামিল ছিলেন। সংস্থার সদস্যরা […]

Continue Reading