হাটে হাটে কাপড়ের ফেরিওয়ালা থেকে মন্ত্রী ! ট্রেনে মন্ত্রী বাড়ি ফিরতেই স্টেশনে কর্মী সমর্থকদের জনজোয়ার

দেবু সিংহ,মালদা: হাটে হাটে কাপড়ের ফেরিওয়ালা থেকে মন্ত্রী, সকালে ট্রেনে মন্ত্রী বাড়ি ফিরতেই স্টেশনে কর্মী সমর্থকদের জনজোয়ার, মিষ্টিমুখ মাল্য দান করে বরণ করা হল মন্ত্রী তাজমুলকে,হুটখোলা গাড়িতে মন্ত্রী কে নিয়ে বিধানসভায় এলাকায় বিশাল মিছিল,আইসির নেতৃত্বে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী। শনিবার সকালে কলকাতা থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে নামতে রাজ্যের নবনিযুক্ত ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী […]

Continue Reading

নেশাই পেশা ! শিল্পকর্মের প্রতি নিবিড় ভালোবাসার টানেই হরেকৃষ্ণ দাসের হাতে তৈরি হয় কাঠের মূর্তি

মলয় দে নদীয়া :-  নেশাই পেশা ! শিল্পকর্মের প্রতি নিবিড় ভালোবাসার টানেই হরেকৃষ্ণ দাসের হাতে তৈরি হয় কাঠের মূর্তি। জানা যায় ছোটবেলা থেকেই কাঠের কাজ শুরু করেন তিনি।একটা সময় কাঠের মডেল তৈরি করতে শুরু করেন। ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে। তাঁর নিজের হাতে করা মডেল নবদ্বীপ থেকে পাড়ি দেবে নিম কাঠের তৈরি মহাপ্রভুর মূর্তি […]

Continue Reading

জাতীয় তাঁত দিবসের প্রাক্কালে কেমন আছেন শান্তিপুরের তাঁতিরা?

মলয় দে নদীয়া :-রাত পোহালেই জাতীয় তাঁত দিবস। প্রতি বছর ৭ আগস্ট পালিত হয় জাতীয় তাঁত দিবস।১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে এই দিনেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল, বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য গ্রহন। সেই দিবসের স্মরণে ৭ই অগাস্ট জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে প্রতিবছর। জাতীয় হস্তচালিত তাঁত […]

Continue Reading

সংস্থার নামে বিল ছাপিয়ে থ্যালাসেমিয়া রোগীদের জন্য অর্থ সংগ্রহ ! দুই মহিলা ও বিল বই সহ পুলিশের হাতে তুলে দিল স্বেচ্ছাসেবীরা 

মলয় দে নদীয়া :- কথায় আছে চোরের সাত দিন, গৃহস্থর একদিন। তবে এক্ষেত্রে, গৃহস্থের হাতে বারবার ধরা পরেও আইনি সমস্যায় পার পেয়ে যেত চোরেদের দল। চুরি তবে একটু ভিন্ন ধরনের। থ্যালাসেমিয়া সম্পর্কে প্রত্যেকের সচেতন মানুষেরই একটু দুর্বলতা থাকে। আর তাদের সহযোগিতার জন্য যখন কোনো বয়স্ক মহিলা সাহায্য চাইতে আসেন অতি কৃপণ মানুষের কাছ থেকেও সামান্য […]

Continue Reading

নদীয়া উত্তর কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে ৪৬ জনের হাতে তুলে দেওয়া হল তাদের হারিয়ে যাওয়া মোবাইল

মলয় দে নদীয়া :-আজ নদীয়া উত্তর কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে ৪৬ জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয়। এ ব্যাপারে এসপি ঈশানি পাল এক সাংবাদিক বৈঠকে জানান, এর আগেও চলতি বছরের মার্চ মাসে ১২০ জনকে তাদের হারানো মোবাইল ফেরত দেওয়া হয়েছিলো। বিভিন্নভাবে হারিয়ে যাওয়া, বা চুরি হয়ে যাওয়া মোবাইল গ্যাং হিসেবে কোন গ্রুপের হদিস […]

Continue Reading

হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটা পোস্ট অফিসে মিলছে জাতীয় পতাকা

মলয় দে নদীয়া :-স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবছর, আর আর পাঁচটা সাধারণ বছরের মতন উদযাপিত হবে না স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ২২ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর ১৫ অগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে । এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। […]

Continue Reading

অবৈধ সম্পর্কে জড়িত থাকার সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে মারার অভিযোগ পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে

দেবু সিংহ,মালদা: আম বাগান থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদা জেলার মালদা থানার খনিবাথান এলাকায়। অবৈধ সম্পর্কে জড়িত থাকার সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে মারার অভিযোগ পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে। পুলিশ মৃত উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মর্গে পাঠায়। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার […]

Continue Reading

সাবধান ! নাকা চেকিং করে চলছে গাড়ির সঠিক হর্ন পরীক্ষা

দেবু সিংহ,মালদা: বিভিন্ন যানবাহনের এয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা সে ব্যাপারে অভিযান চালালো জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের এয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে কতটা নিয়ম মানা হচ্ছে, সে ব্যাপারে তদারকি চালায় অভিযানকারী ট্রাফিক পুলিশের কর্তারা । বেসরকারি বাস পন্যবাহী লরি সহ অন্যান্য […]

Continue Reading

নির্যাতিত মহিলাদের চিকিৎসা ও কাউন্সিলিং করার জন্য ওয়ান স্টপ সেন্টার

দেবু সিংহ,মালদা: নির্যাতিত মহিলাদের চিকিৎসা ও কাউন্সিলিং করার জন্য ওয়ান স্টপ সেন্টার তৈরি হচ্ছে মালদায়। জেলা প্রশাসনের উদ্যোগে এই সেন্টার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসা পরিষেবা থেকে কাউন্সিলিং ও থাকার সুব্যবস্থা থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার। ইতিমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পাশে […]

Continue Reading

বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক প্রচারে কৃষ্ণনগর পরিবেশ বন্ধু

প্রীতম ভট্টাচার্য:বিগত কয়েক সপ্তাহ ধরে পরিবেশ বন্ধুর সদস্যরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করছেন। এবারের গন্তব্য ছিল অক্ষয় বিদ্যাপীঠ। ৪ঠা আগস্ট ২০২২ (বৃহস্পতিবার), ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পক্ষ থেকে কৃষ্ণনগরের অক্ষয় বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযানে যাওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও শহরের অন্যতম শিক্ষা […]

Continue Reading