পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের শিশুর ! আহত বাবা-মা

সোশ্যাল বার্তা : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তিন বছরের শিশুর।‌ মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পটাশপুরের খাড়াই বাজারে৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুর মা ও বাবা। জানা গিয়েছে, পটাশপুরের খড়াই গ্রামে বাড়ি ভাড়া থাকতো ওই শিশুটির পরিবার। তার বাড়ি এগরার এরেন্দা এলাকায়। মোটর বাইকে করে মা বাবার সঙ্গে এগরার দিকে যাচ্ছিল ছোট্ট শিশুটি । […]

Continue Reading

নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত যুবক ! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অপর দূই যুবক

মলয় দে নদীয়া :- শনিবার রাত ১০: ৫০ নাগাত নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের পুর এবং ইসলামপুরের মাঝামাঝি ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেবডাঙ্গার বাসিন্দা গাফফার ধাবকের। ঘটনাস্থলে অপর এক আরোহী গুরুতর জখম অবস্থায় পড়ে থাকলে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হরিপুর পঞ্চায়েতের উত্তর সাহেবডাঙ্গার ২৬ বছর বয়সী গাফ্ফর ধাবক, পিতা নওসাত […]

Continue Reading

দীঘায় উঠলো প্রায় কোটি টাকার ২২টি তেলিয়া ভোলা

মদন মাইতি: পূর্ব ভারতের সর্ববৃহত্তম নোনা মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনায় উঠল ২২টি তেলিয়া ভোলা। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। শনিবার ভূবন বেরার একটি ট্রলার ২২টি তেলিয়াভোলা নিয়ে বি সি বি কাঁটায় নিয়ে আসে। যার এক একটির ওজন ২০-২২ কিলো করে। কলকাতার একটি কোম্পানির সঙ্গে ১৪ হাজার ৮০০ টাকা কিলো দরে নিলাম চলে। দাম […]

Continue Reading

মালদা জেলায় দুর্গা পূজোর ভার্চুয়াল উদ্ভোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেবু সিংহ,মালদাঃ- – মালদা জেলায় দুর্গা পূজোর ভার্চুয়াল উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত শুক্রবার সন্ধ্যায় হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে কচি পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মেলা উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বুলবুলচন্ডী জিএসবি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্ভোদন করাহয়।এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বালন করে পায়রা উড়িয়ে এই মেলার […]

Continue Reading

ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন হল সুকান্ত স্মৃতি সংঘের পূজা মন্ডপ

দেবু সিংহ,মালদা:- ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন হল সুকান্ত স্মৃতি সংঘের পূজা মন্ডপের। বৃহস্পতিবার রাতে পূজা মন্ডপের আনুষ্ঠানিক সূচনা হয়। এবছর ক্লাবের পূজো ৪৪ বছরে পা দিয়েছে। পুজোর থিম মিশরের পিরামিড। মমিসহ বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পূজা মন্ডপ। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ক্লাব সভাপতি […]

Continue Reading

দেড় শতাধিক বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন বস্ত্র তুলে দিলো শান্তিপুরের প্রতিবন্ধী সংগঠন

মলয় দে নদীয়া :- কেউ ক্র্যাচে ভর করে চলে, কেউবা হুইল চেয়ার বা ট্রাই সাইকেলে, অনেকে কথা বলতে পারেন না অনেকে আবার দৃষ্টিহীন , শারদীয়া উৎসব উপলক্ষে এক মাস আগে থেকে বিভিন্ন জামা কাপড়ের দোকান সহৃদয় মানুষের কাছে গিয়ে আবেদন করেছিলেন, সারা শান্তিপুরের দেড় শতাধিক বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোটাতে চান তারা। আর এই […]

Continue Reading

স্বাধীনতা সংগ্রামী কালিপদ রায় মহাপত্রের পূর্ণাবয়বমূর্তি উন্মোচন হল পটাশপুরে

মদন মাইতি: স্বাধীনতা সংগ্রামী কালিপদ রায় মহাপত্রের পূর্ণাবয়বমূর্তি উন্মোচন হল পটাশপুরে। ১৩১৪ বঙ্গাব্দে ১৪ ই বৈশাখ পালপাড়া গ্রামের বিখ্যাত রায় মহাপাত্র বংশে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন । পরে ১৯৩২ সালে কারাদণ্ডে দন্ডিত হন। কারামুক্তির পর থানা কংগ্রেস কমিটির সম্পাদক হন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের থানা কংগ্রেসের সর্বাধিনায়ক […]

Continue Reading

উদ্বোধন হলো শতাধিক বছরের পুজো টনিয়াবিলা সার্বজনীন দুর্গোৎসব

সোশ্যাল বার্তা :  পঞ্চমীর দিনেই খুলে গেল পটাশপুরের ১০/১২ টি গ্রামের শতাধিক বছরের এক মাত্র পুজো টনিয়াবিলা সর্বজনীন দুর্গোৎসব। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ সূচনা করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। এছাড়াও ছিলেন আড়গোয়াল অঞ্চলে অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা, পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস প্রমুখ। উদ্ধোধনী মঞ্চে […]

Continue Reading

সিপিআইএম এর এরিয়া কমিটির উদ্যোগে ৭০০ প্রান্তিক পরিবার বর্গের নতুন বস্ত্র প্রদান

মলয় দে নদীয়া :-নদীয়া সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির উদ্যোগে গতকাল শান্তিপুর কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে দুঃস্থ প্রান্তিক মহিলাদের মধ্যে পাঁচশতর অধিক শাড়ি বিতরণ করা হয়। শান্তিপুরের ব্যবসায়ী বন্ধু, পার্টি দরদী থেকে সাধারণ মানুষের থেকে সংগৃহীত অর্থ ও শাড়ি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য কয়েকদিনের মধ্যেই আরও দুই শতাধিক শাড়ি বাগআঁচড়া ও গয়েশপুর অঞ্চলের মানুষের মধ্যে […]

Continue Reading

নিজ হাতে গড়া দুর্গা প্রতিমা রইল বাড়িতেই ! আর্থিক অনটনে পূজো হলো না, মন খারাপ দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময়ের

মলয় দে নদীয়া :-সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রানু মন্ডল যদি সেলিব্রেটি হতে পারে, তবে কোথাও না শিখে অসাধারণ দুর্গা প্রতিমা বানিয়ে কেন নয়? নদীয়ার শান্তিপুর বাগচীর বাগান এলাকার পেশায় টোটো চালক গৌতম দেবনাথ এর একমাত্র ছেলে তন্ময় শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কুম্ভকার সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও, এমনকি প্রতিবেশী দের মধ্যেও মৃৎশিল্পী না থাকা […]

Continue Reading