#Handloom : বাংলার তাঁতশাড়ি পাড়ি দিতে চলেছে অস্ট্রেলিয়া

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুরের তাঁতের শাড়ির গুণগতমান আগাগোড়াই ভালো। রাজ্যের মধ্যে তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় এর গুণগত মানের কৃতিত্ব সর্বজনগ্রাহ্য। এবার শান্তিপুরের তাঁতের শাড়ি তার গুণগত মানের বিচারে পাড়ি দিতে চলেছে বিদেশের মাটিতেও। শান্তিপুরের গুণগত মানের তাঁতের শাড়ির স্যাম্পল নিয়ে এবার অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান বাপ্পাদিত্য খাঁ। ভারত […]

Continue Reading

নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে ICDS স্কুলের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ

মদন মাইতি: পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বারাঙ্গা বাজার ICDS school এ সোমবার সকালে এলাকাবাসীরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীর অভিযোগ,পড়ুয়াদের খাবার অতি নিম্নমানের দেওয়া হয়, মুরগি ডিমের জায়গায় হাঁসের ডিম খাওয়ানো হয়, রেশন জাতীয় দ্রব্যে পোকা ধরা যা বাড়ির গবাদিপশু পর্যন্ত খায় না সেই রেশন দ্রব্য দিয়ে স্কুলে রান্না হয়। এবং […]

Continue Reading

ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

মদন মাইতি: এলাকায় বাড়িটি পরিচিত ‘একান্ত আপন’ নামে। বাড়িতে বসবাস চিকিৎসক পরিবারের। সেই বাড়ি থেকেই উটকো একটা গন্ধ নাকে আসতেই সন্দেহ বাড়তে থাকে। এরপর সন্দেহ হওয়ায় প্রতিবেশীরাই খবর দেন পুলিশ। দরজা ভাঙার পরই তাজ্জব সকলে। পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জুনপুট রাস্তার শনি মন্দির এলাকার ঘটনা। সেখানেই বসবাস করেন চিকিৎসক বিশ্বজিৎ সামন্ত ও […]

Continue Reading

শারীরিক নানান ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে নেটে ৯৯.৩১ শতাংশ নাম্বার নিয়ে পাস নদীয়ার পিয়াসা’র

মলয় দে নদীয়া :-দেহের উচ্চতা মাত্র তিন ফুট, দু পা নেই বললেই চলে, অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাজকর্ম সারতে হয় মায়ের কোলে চড়েই স্কুল কলেজ ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে নদীয়ার শান্তিপুরের পটেশ্বরীস্ট্রিটের বাসিন্দা বছর পঁচিশের পিয়াসা মহলদার এবার নেট পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়ে সকলকে অবাক করেছেন। যদিও এর আগে উচ্চ মাধ্যমিকে এবং স্নাতক পরীক্ষায়ও চমকপ্রদক ফলাফল […]

Continue Reading

নদীয়ার ভদ্রকালী মাত‍ার মন্ডপসজ্জা মায়ানমারের ধামায়াঙ্গি মন্দির

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুরের রাসযাত্রা প্রস্তুতি চলছে জোর কদমে, আগামীকাল বিকাল চারটেতে পূর্ণিমা লাগার কারণে কালীপুজোর সূচনা হতে চলেছে আগামী কালকেই, তাই রাসের উৎসব এবার চারদিন। তবে বৈষ্ণবীয় মতে পূর্ণিমা চলাকালীন সূর্য উদয় ধরে আগামী আটই নভেম্বর শুরু হচ্ছে বিভিন্ন বিগ্রহ বাড়ি এবং বারোয়ারির পূজা গুলি। শান্তিপুরের রাসযাত্রার বারোয়ারী গুলির মধ্যে অতি পরিচিত নাম, […]

Continue Reading

সবজি ব্যবসায়ী নিজের গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী

দেবু সিংহ,মালদা: রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রফুল্ল ব্যাপারী (৬২)। তার বাড়ি বামনগোলা থানার পাকুয়া এলাকায়। কিন্তু বাড়ি থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরে […]

Continue Reading

বেপরোয়া চার চাকার ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন বছরের এক শিশুর ! ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার এর দাবীতে বিক্ষোভ

দেবু সিংহ,মালদা: বেপরোয়া চার চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন বছরের এক শিশুর। আর এই ঘটনার পর দুইদিন কেটে গেলেও ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করতে না পারায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনকি রাজ্য সড়কের টায়ার পুড়িয়ে কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ বিক্ষোভ। রবিবার সকালে রাজ্যসড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি […]

Continue Reading

স্মরণে মননে আফতাব উদ্দিন মন্ডল

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- পূর্বতন আমতা বিধান সভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আফতাব উদ্দিন মন্ডল এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হল আমতা ১ পঞ্চায়েত সমিতির কার্যালয়ের বিপরীতে ভি আই পি মার্কেটে প্রয়াত আফতাব উদ্দিন মন্ডল এর বাড়ির দোতলায়। প্রয়াত আফতাব উদ্দিন মন্ডল এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে স্মরণ সভার সূচনা হয়। […]

Continue Reading

জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখে ফেরার পথে যুবককে দুষ্কৃতীদের বেধড়ক মারের অভিযোগ

মলয় দে নদীয়া :- জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখে বাড়ি ফেরার পথে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের। আহত যুবক সুমন মান্নার অভিযোগ যখন শোভাযাত্রা দেখে বাড়ি ফিরছিল তখনই পেছন থেকে এক যুবক তার উপর হামলা চালায়, এরপর তাকে বেধড়ক মারধর করে। বেধরক মারধর করার কারণে তার মাথা ফেটে যায়। গতকাল রাতেই […]

Continue Reading

বিদেশি ডাক্তার ! নদীয়ার ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পে উপচে পড়া ভিড় 

মলয় দে নদীয়া :-বিলাত ফেরত নয় ,সরাসরি বিলেতের অভিজ্ঞ ডাক্তার নিয়ে এসে এগ্রোপেগ্লোবাল রীচ ফাউন্ডেশন রবিবার নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানা পাড়া হরিজন সেটের ইন্ডিয়ান ক্লাবের সহযোগিতায় আনুমানিক পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। অন্য আর পাঁচটা হেলথ অ্যাওয়ারনেস এবং ফ্রি চেকআপ মেডিকেল ক্যাম্পের থেকে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ […]

Continue Reading