রানাঘাট মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে রক্তের উপাদান পৃথকীকরণের (কম্পোনেন্ট সেপারেশন) জন্য বিশেষ ইউনিট

Social

মলয় দে, নদীয়া: নদিয়া জেলার রানাঘাট মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে রক্তের উপাদান পৃথকীকরণের (কম্পোনেন্ট সেপারেশন) জন্য বিশেষ ইউনিট। এখন পর্যন্ত কৃষ্ণনগর ব্লাড ব্যাংকের উপর নির্ভর করতে হতো, যা রানাঘাট থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। এই নতুন ইউনিট চালু হলে একদিকে যেমন হাসপাতালের পরিবহন খরচ কমবে, অন্যদিকে জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীদের দ্রুত রক্তের প্রয়োজনীয় উপাদান দেওয়া সম্ভব হবে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি রোগীর সবসময় ‘হোল ব্লাড’ বা সম্পূর্ণ রক্তের প্রয়োজন হয় না। এক বা একাধিক উপাদান দরকার হতে পারে—যেমন রেড ব্লাড সেল, প্লাজমা, প্লেটলেট বা ক্রায়োপ্রেসিপিটেট। আলাদা করে এসব উপাদান ব্যবহার করলে এক ইউনিট রক্ত তিনজন রোগীর কাজে লাগতে পারে এবং রক্তের অপচয় রোধ হয়।

Leave a Reply