হাতে আঁকা প্রদীপের সেট ! ঐতিহ্যের মাটির প্রদীপে আধুনিকতা

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের গৃহবধূ ইতি সাধুখা মণ্ডল আলোর উৎসব দীপাবলিতে এনেছেন এক অভিনব রূপ। সাবেকি মাটির প্রদীপের পাশাপাশি এখন হাল ফ্যাশনের সুগন্ধি ও ডিজাইনিং মোমবাতির জগতে নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। শান্তিপুরের “ক্যান্ডেল হাট” নামের তাঁর উদ্যোগে তৈরি হচ্ছে নানা নকশা ও গন্ধযুক্ত আধুনিক মোমবাতি, যা স্থানীয় বাজার ছাড়িয়ে এখন পৌঁছে গেছে বিভিন্ন […]

Continue Reading

আমতায় রামকৃষ্ণ মন্ডল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ‘ ২৫

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত আমতা – জয়পুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশনের পরিচালনায় ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সময় জম্ম নেওয়া একশত কুড়ি বৎসরের প্রাচীন রসপুর বীণাপাণি ক্লাবের ব্যবস্থাপনায় আমতা ১ নং ব্লকের রসপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হল চূড়ান্ত পর্যায়ের ২১ তম রামকৃষ্ণ মন্ডল […]

Continue Reading

সারা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো বৃত্তি পরীক্ষা

মলয় দে নদীয়া:-একসময় বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার অনুমতি মিলতো না, কোথাও শুকনো লঙ্কার গোডাউনে বসে কোথাও বা গাছ তলায় পরীক্ষা নেওয়ার প্যারালাল ব্যবস্থা চলত সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে। তবে পূর্বের বামফ্রন্ট সরকার হোক কিংবা বর্তমান শাসক দল তৃণমূল, সহযোগিতা আজও যে আছে তা নয় কিন্তু অভিভাবকদের বিপুল পরিমাণে সমর্থনে বৃত্তি পরীক্ষা এখনও সমান গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনের নিরিখে […]

Continue Reading

নারায়ণের সাথে ঘরের মেয়ে লক্ষীর বিবাহ তাই ঢাকঢোল কাসর সানাই, গায়ে হলুদ তত্ব, মন্ত্র পাঠ, পাত পেড়ে খাওয়া দাওয়া, অষ্টমঙ্গলা সবকিছু

মলয় দে নদীয়া:-শব্দবিহীন কোজাগরী লক্ষ্মীপুজোয় নদীয়ার শান্তিপুরে চৌধুরী বাড়িতে রীতিমতন সানাই এবং ঢাকঢোল কাসর ঘন্টা ইত্যাদি বাজিয়ে পুজো করা হয় দেবী লক্ষীর। সানাইয়ের শব্দ এবং মন্ডপ সজ্জা থেকে শুরু করে আমন্ত্রিতদের পাত পেড়ে খাওয়া সব মিলিয়ে মনে হবে বিয়ে বাড়ি। ১৫৪ বছরে এ বছর পদার্পণ শান্তিপুরের চৌধুরী বাড়ি লক্ষীনারায়ণ পূজো। বর্তমান পুজোর দায়িত্বে থাকা প্রবীণ […]

Continue Reading

একরত্তি কন্যাকে লক্ষী রূপে আরাধনা করলেন কৃষ্ণগঞ্জের মাজদিয়া নঘাটার শিক্ষক দম্পতি

নিজের ছয় বছরের কন্যাকে লক্ষী রূপে পূজা করে অভিনব উপায়ে শিশু নির্যাতন ও নারী ধর্ষণের প্রতিবাদ জানালেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার নাঘাটায় ভাজনঘাট হাই স্কুলের শিক্ষক অর্জুন বাগচী । কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুণ্য তিথিতে সারা বিশ্ব যখন ধন-সম্পদ লাভের আশায় লক্ষ্মী মাতার আরাধনায় ব্রতী হয়েছে। ঠিক সেই মুহূর্তে নিজের ছয় বছর বয়সী […]

Continue Reading

ঐতিহ্যবাহী পুজো ও মানবিক স্পর্শ: নতুন পোশাকে উৎসবে মেতে উঠল ইটভাটার ৫০ শিশু

​কলকাতা, ৩০ সেপ্টেম্বর:​‘উই আর দা কমন পিপল’ সংগঠন শারদোৎসবকে কেন্দ্র করে তাদের ঐতিহ্য সংরক্ষণ ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যা ছন্দা দত্তগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার ১২টি ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটিকে “Chhanda Duttagupta Award for Excellence in Festive Heritage & Social Commitment” প্রদান করা হলো। ​সম্মানপ্রাপ্ত কমিটিগুলোর মধ্যে রয়েছে: নলিনী সরকার স্ট্রিট […]

Continue Reading

স্বর্গীয় বাবার ইচ্ছা পূরণে তাঁতীর ঘরে দুর্গাপুজো ! ছোটবেলার সুপ্ত প্রতিভায় বাড়ির ছেলে গৌতম নিজেই এখন মৃৎশিল্পী

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের চুনুরি পাড়ার লঙ্কাপুকুর লেনে এ বছর ফের দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে গৌতম ঘোষের বাড়িতে। বাবার মৃত্যুর পর এবারে দ্বিতীয় বর্ষের পুজো। গৌতম ঘোষেরা ছিল তিন ভাই — বিষ্ণু ঘোষ, কৃষ্ণ ঘোষ ও গৌতম ঘোষ। মা এখনও বেঁচে থাকলেও বাবা ২০২৩ সালে প্রয়াত হন। ছোটবেলায়, মাত্র আট-নয় বছর বয়সে প্রথম দুর্গামূর্তি […]

Continue Reading