খড়ের দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিপাকে খেজুর গুড় ব্যাবসায়ীরা

সোশ্যাল বার্তা: খড়ের দাম আঁটি প্রতি ১টা হওয়ার বিপাকে পড়েছেন খেজুর গুড় ব্যবসায়ীরা। শীতের মরশুমে খেজুর গুড় খেতে বাঙালিরা বেশি পছন্দ করে থাকে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও খেজুরীর কৃষক পরিবারের লোকেরা খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করে থাকে। মূলত নভেম্বর-জানুয়ারী এই ৩মাস মূলত সিজেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দকুমার, ময়না, নন্দীগ্রাম এলাকায় বিপুল […]

Continue Reading

নদীয়ার নাকাশিপাড়ায় স্ত্রীর মর্যাদা ফিরে পেতে শশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ

মলয় দে, নদীয়া :-স্ত্রীর মর্যাদা ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত কাঁঠাল বেরিয়া এলাকায়। গৃহবধূর নাম বিষ্ণু প্রিয়া দাস। অভিযোগ, বছর দেড়েক আগে পলাশডাঙ্গার বাসিন্দা বিষ্ণুপ্রিয়া দাসের সাথে ভালোবাসা করে বেথুয়াডহরী কাঠালবেরিয়া এলাকার বাসিন্দা অমিত ঘোষের সাথে রেজিস্টারি বিয়ে হয়। এরপর অমিতের বাড়িতে অবিবাহিত […]

Continue Reading

করিমপুর বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন এর প্রতিবাদে সরব বিধায়ক 

মলয় দে নদীয়া :- কেন্দ্রীয় কৃষি আইন এর প্রতিবাদে  সভা অনুষ্ঠিত হলো নদীয়া জেলার করিমপুর বিধানসভা কেন্দ্রের   করিমপুর বাস স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন বিধায়ক করিমপুর কেন্দ্রের বিমলেন্দু সিংহ রায়, করিমপুর নং নম্বর ব্লক সভাপতি তরুণ সাহা, করিমপুর দুই নং ব্লকের সভাপতি রাজু মল্লিক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা, জুলফিকার আলি খান মাইনোরিটি সেল কৃষ্ণনগর […]

Continue Reading

ভাতা নয় কাজের দাবিতে মিছিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি’র

দেবু সিংহ,মালদা: ভাতা নয় চাকরি চাই, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রী থেকে সমস্ত সরকারি দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করতে হবে সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মালদা শহর জুড়ে মিছিল করল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। এদিন আইটিআই মোড় থেকে এই মিছিল বের হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত […]

Continue Reading

মালদায় গঙ্গা পারাপারে লঞ্চ চালুর দাবিতে আন্দোলন

দেবু সিংহ ,মালদা: মালদার পারলালপুর-ধুলিয়ান ফেরি ঘাটে জেটি তৈরি করে গঙ্গা পারাপারে লঞ্চ চালুর দাবিতে আন্দোলনে নামল পারলালপুর- ধুলিয়ান ফেরিঘাট যাত্রী অধিকার সুরক্ষা কমিটি। বৃহস্পতিবার মালদা জেলাশাসকের কাছে এনিয়ে ডেপুটেশন দিয়েছে তারা। সংগঠনের চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বলেন, “এই ঘাটে যাত্রী পারাপারের জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফে দুটি লঞ্চ অনুমোদন হয়েছে। পাশাপাশি জেটি তৈরি […]

Continue Reading