এনএইচ এর ধারে এসইডবলু’র উদ্যোগে বৃক্ষরোপণ

সোশ্যাল বার্তা : সারা বিশ্ব জুড়ে চলছে পরিবেশ বাঁচানোর আন্দোলন । এনএইচ এর রাস্তা বড়ো করার জন্য এক সময় বড় বড় গাছও কাটতে হয়েছিল ফলে সাধারণ মানুষ ক্ষোভও প্রকাশ করেছিলেন । পরিবেশবিদরা এই বিষয়ে আন্দোলন করেন । আশার আলো বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বাহাদুরপুর- মায়াকোলে গাছ লাগাতে দেখা গেল এসইডাবলু কোম্পানির শ্রমিকদের । […]

Continue Reading

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাল, ডাল স্যানিটাইজার সহ শিক্ষা সামগ্রী বিতরণ

দেবু সিংহ ,মালদা :  করোনা সংক্রমনের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাল, ডাল স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকেরা। বুধবার সকালে রতুয়া ২ ব্লকের গোলাশিবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক,  শিক্ষক […]

Continue Reading

মানিকচকে লক ডাউন মেনে চলার আবেদন পুলিশ প্রশাসনের

দেবু সিংহ ,মালদা : আগামীকাল ২০শে আগস্ট এবং পরশু দিন ২১শে আগস্ট  সম্পূর্ণ লকডাউন কার্যকর করতে মালদার মানিকচক থানার পক্ষ থেকে মাইকিং ও প্রচার । বুধবার সকাল থেকেই মানিকচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ,বাজার এলাকায় পুলিশ ভ্যানে করে মানিকচক থানার পুলিশ অফিসাররা লকডাউন এর নিয়মাবলী প্রচার করে মাইকিং এর মাধ্যমে । মানুষকে লকডাউন মেনে চলার অনুরোধ […]

Continue Reading

করোনা পরিস্থিতিতে কাজ হারালো মনসা গানের শিল্পীরা

দেবু সিংহ ,মালদা ঃ করোনা পরিস্থিতিতে কাজ হারালো মনসা গানের শিল্পীরা। মনোসা পূজার সাথে মনসা গান মালদার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছরই মনসা পূজো উপলক্ষে ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস ধরে চলে মনসা গানের পালা। শিল্পীরা অভিনয় গান এবং সংলাপের মাধ্যমে মনসা মঙ্গল কাব্য গ্রন্থের ঘটনা উপস্থাপনা করে। এই নিয়ম বহুদিন ধরে চলে এসেছে মালদায়। […]

Continue Reading

১৮ই আগস্ট নদীয়ার শান্তিপুরে পালিত হলো ভারতভূক্তি দিবস

মলয় দে নদীয়া:- নদীয়ার বিস্তৃর্ন অংশের স্বাধীনতা দিবস বা ভারতভূক্তি দিবস পালিত হলো আজ ১৮ই আগষ্ট ৷ প্রসঙ্গত ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদীয়ার রানাঘাট, কৃষ্ণনগর এবং নবদ্বীপ সাব ডিভিশন নিয়ে ধোঁয়াশায় থেকে যায় ৷ দিল্লীর মসনদে বসে ভারতবর্ষের মানচিত্রের উপর সীমা রেখা টেনে দেওয়ায় এই অঞ্চলের মানুষ চরম বিপদে পড়েন ৷ ঘা […]

Continue Reading

পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ বাবা কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

দেবু সিংহ ,মালদা: পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ বাবা কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার যদুপুর এলাকায়। মঙ্গলবার বৃদ্ধ বাবা ছেলের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সম্পূর্ণ ঘটনাটির তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় ইংরেজবাজার থানার যদুপুর এলাকার প্রভু রাম মন্ডল ৭৫ বছরের বৃদ্ধ ও তার স্ত্রী […]

Continue Reading

টোটো চালক ও অস্থায়ী খাদ্যদ্রব্য বিক্রেতাদের পাশে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

রমিত সরকার : কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে কর্মসূচী “সাহায্যার্থে পাশে দাঁড়ান” এর দ্বিতীয় ধাপ গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের পাশ্ববর্তী টোটো স্ট্যান্ডের মধ্যে  সম্পূর্ণ হলো ৷ গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ৩৩ জন টোটো চালান , পথ চলতি ছাত্র-ছাত্রী,  শিক্ষক অর্থাৎ প্রতিনিয়ত গন্তব্যে পৌঁছে দেয়, তাদের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, সাবান তুলে দেওয়া হয় […]

Continue Reading

স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন

দেবু সিংহ ,মালদা : আজ ১৮ই আগস্ট ২০২০, বিগত বছরের মতো এ বছরও গয়েশপুর নেতাজী সংঘের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হল, পতাকা উত্তোলন করলেন নেতাজী সংঘের সভাপতি ও এলাকার বরিষ্ঠ নাগরিক শ্রী কল্যান কুমার ভট্টাচার্য এবং সহ […]

Continue Reading

জলের অভাব নেই, লকডাউনে পাটই ভরসা চাষীদের

মলয় দে নদীয়া:-দীর্ঘ লকডাউনে গৃহবন্দী থাকতে হয়নি চাষীদের, কিন্তু বিভিন্ন সবজির বাজার, পাইকারি হাট এবং গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ফসলের উপযুক্ত মূল্য পায়নি তারা। বাংলা জুড়ে আম্ফান ঝড়ে কলাবাগান, ধান ক্ষেত, ভুট্টার জমি সহ সবকিছু হয়েছে তছনছ। বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা ভাঙ্গনে। বতর্মানে পাট ওঠার সময় । প্রতি বছর জলের […]

Continue Reading

বিষ্ণুমুর্তির মন্দির তৈরিতে উদ্যোগী কালিয়াগঞ্জের কার্তিক পাল

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ ব্লকের দিলালপুর গ্রামে বিষ্ণুর মন্দির গড়তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জের পুর প্রশাসক হিসেবে নয়, বিশিষ্ট ব্যবসায়ী কার্তিকবাবু ব্যাক্তিগত ভাবে বিষ্ণু মন্দির গড়তে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। কালিয়াগঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে বরুনা পঞ্চায়েত এলাকায় এই দিলালপুর গ্রামের চান্দোল লাগোয়া এই দিলালপুর গ্রামে প্রাচীন […]

Continue Reading